Nepal vs Italy: বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ইতিহাস গড়ল ইতালি ক্রিকেট দল। নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল ইতালি। এই ম্যাচ দেখে উচ্ছ্বসিত ইতালিতে থাকা বাঙালি পরিবার।

DID YOU
KNOW
?
খুশি ইতালির প্রধানমন্ত্রী
টি-২০ বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দল প্রথমবার কোনও ম্যাচে জয় পাওয়ায় খুশি ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি।

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে ইতালির (Nepal vs Italy) প্রথম জয়। বৃহস্পতিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল আজুরিরা। এই চমকপ্রদ ফল দেখে উচ্ছ্বসিত ইতালির মন্টেবেলুনা (Montebelluna) শহরের বাসিন্দা এক বাঙালি পরিবার। ২৬ বছর ধরে ইতালির এই শহরে আছেন পেশায় ফ্লাওয়ার ডিজাইনার বিপ্লব দেবনাথ। তিনি এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন, ‘আমার মেয়ে রাইয়া প্রথম খবর দিল। ও তো খুব খুশি। আমি এখন প্রচণ্ড ব্যস্ত। কারণ, ভ্যালেন্টাইন উইক (Valentine Week 2026) চলছে। কিন্তু তারই মধ্যে ইতালির ব্যাটিং দেখেছি। আমরা সবাই খুব খুশি। আশা করি ইতালি ক্রিকেট দল ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দেখাবে এবং সাফল্য পাবে।'

মোদীকে ধন্যবাদ জানালেন মেলোনি

ইতালি ক্রিকেট দলের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), ভারত, বিসিসিআই (BCCI) ও আইসিসি-কে (ICC) ধন্যবাদ জানিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইতালি ক্রিকেট দলকে সমর্থন জানানোর জন্য আমরা ভারতের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই দুই দেশ মহান। আশা করি আমরা একসঙ্গে উন্নতি করতে পারব। দুর্দান্ত টুর্নামেন্ট আয়োজন করার জন্য আইসিসি, বিসিসিআই ও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি। আইসিসি-র এতগুলি অ্যাসোসিয়েট দেশকে খেলার সুযোগ দেওয়া হয়েছে।’

Scroll to load tweet…

অসাধারণ লড়াই ইতালির

এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে (Scotland vs Italy) ৭৩ রানে হেরে গেলেও, বৃহস্পতিবার অসামান্য পারফরম্যান্স দেখিয়ে জয় পেল ইতালি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইতালির অধিনায়ক হ্যারি মানেন্তি (Harry Manenti)। তাঁর এই সিদ্ধান্তের ফল হয় চমকপ্রদ। প্রথমে ব্যাটিং করতে নেমে নেপাল ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাটিং করতে নেমে ১২.৪ ওভারে বিনা উইকেটে ১২৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ইতালি। দুই ভাই জাস্টিন মসকা (Justin Mosca) ও অ্যান্টনি মসকা (Anthony Mosca) অসাধারণ ব্যাটিং করে দলকে জেতালেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।