MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • 2026 ICC Women's T20 World Cup: বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই চলবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কবে ভারত-পাক ম্যাচ?

2026 ICC Women's T20 World Cup: বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই চলবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কবে ভারত-পাক ম্যাচ?

2026 ICC Women's T20 World Cup Schedule: জুনে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। গত বছরের শেষদিকে মহিলাদের ওডিআই বিশ্বকাপ (2025 ICC Women's Cricket World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর এবার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Apr 18 2026, 12:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
জুন জুলাইয়ে একই সময়ে চলবে বিশ্বকাপ ফুটবল এবং মহিলাদের টি ২০ বিশ্বকাপ ২০২৬
Image Credit : Getty

জুন-জুলাইয়ে একই সময়ে চলবে বিশ্বকাপ ফুটবল এবং মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬

জুন-জুলাইয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ

১২ জুন শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬। ৫ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল হবে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আয়োজক দেশ ইংল্যান্ড। ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্যায়ের ম্যাচ। ৩০ জুন ওভালে প্রথম সেমি-ফাইনাল। ২ জুলাই এই স্টেডিয়ামেই দ্বিতীয় সেমি-ফাইনাল। এরপর ৫ জুলাই লর্ডসে ফাইনাল।

DID YOU
KNOW
?
সাফল্যের লক্ষ্যে ভারত
ভারতের মহিলা দল অনূর্ধ্ব-১৯ পর্যায়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবার সিনিয়র পর্যায়েও একই সাফল্যের লক্ষ্যে ভারত।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান, ২ দলের লড়াইয়ের অপেক্ষা
Image Credit : Getty

মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান, ২ দলের লড়াইয়ের অপেক্ষা

একই গ্রুপে ভারত-পাকিস্তান

মহিলাদের টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে। এই দুই দলের পাশাপাশি গ্রুপ এ-তে আছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি-তে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

১২
১২ জুন শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬।
১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬।

Related Articles

Related image1
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ ফাইনাল: দীপ্তির আভায় মাত দক্ষিণ আফ্রিকা, ইতিহাস ভারতের
Related image2
মহিলাদের বিশ্বকাপ ২০২৫: অভূতপূর্ব সাফল্যের পর দল বাড়িয়ে ১০ করছে আইসিসি
36
মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন থেকেই আগ্রহ বাড়ছে
Image Credit : Getty

মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন থেকেই আগ্রহ বাড়ছে

ভারত-পাকিস্তান ম্যাচ

১৪ জুন এজবাস্টনে মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি-২০ বিশ্বকাপ শুরু করছে ভারতের মহিলা দল। ১৭ জুন দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ভারত। ২১ জুন ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২৫ জুন ভারত-বাংলাদেশ ম্যাচ। ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

46
২০২৪ সালের মতো একই ফর্ম্যাটে হতে চলেছে এবারের মহিলাদের টি-২০ বিশ্বকাপ
Image Credit : Getty

২০২৪ সালের মতো একই ফর্ম্যাটে হতে চলেছে এবারের মহিলাদের টি-২০ বিশ্বকাপ

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬

২০২৪ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপ যেভাবে হয়েছিল, এবার এই টুর্নামেন্ট ঠিক সেই ফর্ম্যাটেই হতে চলেছে। তবে গতবার মোট ১০ দল ছিল। এবার দল সংখ্যা বেড়ে হয়েছে ১২। দুই গ্রুপে ছয়টি করে দলকে রাখা হয়েছে। সব দল গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। প্রতি দল থেকে সেরা দুই দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। যে দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তারা সেমি-ফাইনালে অন্য গ্রুপে দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে খেলবে।

56
এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে প্রাইজ মানি বাড়ানোর কথা ঘোষণা করেছে আইসিসি
Image Credit : instagram

এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে প্রাইজ মানি বাড়ানোর কথা ঘোষণা করেছে আইসিসি

মহিলাদের টি-২০ বিশ্বকাপে বাড়ল প্রাইজ মানি

এবারের টি-২০ বিশ্বকাপে গতবারের চেয়ে প্রাইজ মানি ১০ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে আইসিসি। ২০২৪ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল ৭৯৫৮০৭৭ মার্কিন ডলার। এবার প্রাইজ মানি ৮৭৬৪৬১৫ মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ২৩৪০০০০ মার্কিন ডলার। রানার্স দল পাবে ১১৭০০০০ মার্কিন ডলার। সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দল ৬৭৫০০০ মার্কিন ডলার করে পাবে। গ্রুপে কোনও ম্যাচে জয় পেলেই ৩১১৫৪ মার্কিন ডলার করে পাওয়া যাবে। সব দলই অন্তত ২৪৭৫০০ মার্কিন ডলার করে পাবে।

66
গতবারের ফলের সুবাদে ভারতীয় দল সরাসরি মহিলাদের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে
Image Credit : Asianet News

গতবারের ফলের সুবাদে ভারতীয় দল সরাসরি মহিলাদের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে

সরাসরি যোগ্যতা অর্জন ভারতের

আয়োজক দেশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মহিলাদের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড। ২০২৪ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো পাঁচ দল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি যোগ্যতা অর্জন করেছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image2
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image3
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image4
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image5
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Related Stories
Recommended image1
মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ ফাইনাল: দীপ্তির আভায় মাত দক্ষিণ আফ্রিকা, ইতিহাস ভারতের
Recommended image2
মহিলাদের বিশ্বকাপ ২০২৫: অভূতপূর্ব সাফল্যের পর দল বাড়িয়ে ১০ করছে আইসিসি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved