MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে কে? জল্পনা উস্কে দিল আইসিসি

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে কে? জল্পনা উস্কে দিল আইসিসি

Indian Captain Rohit Sharma: টি-২০ (T-20), টেস্ট (Test) ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি এখন ভারতীয় দলের হয়ে শুধু ওডিআই ফর্ম্যাটে খেলবেন। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে (2027 Cricket World Cup) রোহিতের খেলা নিয়ে জল্পনা।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Aug 09 2025, 06:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা?
Image Credit : ANI

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা?

রোহিত শর্মাকে নিয়ে জল্পনা উস্কে দিল আইসিসি

২০২৬ সালে ইংল্যান্ড সফরে ভারতের ওডিআই দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মাই? এই জল্পনা উস্কে দিল আইসিসি। এই সিরিজ নিয়ে আইসিসি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টার দেখা যায়। এই পোস্টারে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুককে দেখা যায়। ভারতের অধিনায়ক হিসেবে রোহিতকে দেখা যায়। এই পোস্টার দেখেই জল্পনা শুরু হয়েছে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন রোহিত।

DID YOU
KNOW
?
অধিনায়ক রোহিত শর্মা
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন রোহিত শর্মা। তবে তিনি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন।
26
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা কি নিশ্চিত?
Image Credit : ANI

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা কি নিশ্চিত?

ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত-বিরাট?

রোহিত শর্মার মতোই টি-২০, টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এই দুই তারকা ক্রিকেটার অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন। তবে তাঁরা আর কতদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন, সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও বিরাট থাকবেন কি না, সে বিষয়ে আলোচনা চলছে।

২০২৭
২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা?
২০২৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।

Related Articles

Related image1
Rohit Sharma: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রোহিত শর্মার?
Related image2
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
36
রোহিত শর্মাকে নিয়ে পোস্ট করার পরেও তা কেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সরিয়ে দিল আইসিসি?
Image Credit : ANI

রোহিত শর্মাকে নিয়ে পোস্ট করার পরেও তা কেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সরিয়ে দিল আইসিসি?

কেন পোস্ট মুছে দিল আইসিসি?

আইসিসি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে যে পোস্ট করা হয়েছিল, তা সরিয়ে দেওয়া হয়েছে। কী কারণে এই পোস্ট মুছে ফেলা হল, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। রোহিতের পরিবর্তে অন্য কাউকে ভারতের ওডিআই দলের অধিনায়ক করা হবে কি না, সে বিষয়েও জল্পনা তৈরি হয়েছে।

46
রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই
Image Credit : ANI

রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

রোহিত-বিরাটের ভবিষ্যৎ কী?

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁদের সঙ্গে আলোচনায় বসা হবে। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের মতামতও নেওয়া হবে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে এই দুই তারকা ক্রিকেটারকে ভারতীয় দলে রাখা হবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হবে।

56
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে নিশ্চিতভাবেই খেলবেন রোহিত শর্মা, আশাবাদী ছোটবেলার কোচ
Image Credit : ANI

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে নিশ্চিতভাবেই খেলবেন রোহিত শর্মা, আশাবাদী ছোটবেলার কোচ

ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত?

গত মাসে বারাণসীতে এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হন রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাড। দ্রোণাচার্য সম্মান পাওয়া এই কোচ আশা প্রকাশ করেন, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত। তিনি ওডিআই বিশ্বকাপে খেলতে চান বলেই টি-২০ ফর্ম্যাটের পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন বলে জানান কোচ।

66
ভারতের ওডিআই দলের পরবর্তী অধিনায়ক হিসেবে কি শুবমান গিলকে বেছে নেওয়া হবে?
Image Credit : Getty

ভারতের ওডিআই দলের পরবর্তী অধিনায়ক হিসেবে কি শুবমান গিলকে বেছে নেওয়া হবে?

ওডিআই ফর্ম্যাটেও অধিনায়ক শুবমান?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ভারতের ওডিআই দলের পরবর্তী অধিনায়ক হিসেবে শুবমান গিলকে বেছে নেওয়া হতে পারে। ইংল্যান্ড সফরে টেস্ট দলের অধিনায়ক হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন শুবমান। তিনি বুঝিয়ে দিয়েছেন, ব্যাটিংয়ে অধিনায়কত্বের চাপের প্রভাব পড়েনি। বরং অধিনায়ক হওয়ার পরেই সবচেয়ে ভালো ব্যাটিং করেছেন শুবমান। এই কারণেই তাঁকে ওডিআই দলেরও অধিনায়ক নির্বাচিত করা হতে পারে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Records: মাত্র ৫ রানে ৫ উইকেট! আইপিএল-এর ইতিহাসে সেরা পাঁচটি বোলিং স্পেল কোনগুলি?
Recommended image2
Kuldeep Yadav Wedding: সঙ্গী জাতীয় দলের সতীর্থরা, বিয়ে সেরে নিলেন কুলদীপ যাদব
Recommended image3
Pakistan Cricket Board: ক্রিকেটারদের জরিমানা করা হয়নি, দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের
Recommended image4
Chennai Super Kings: আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই সমস্যা, আইনি ফাঁসে সিএসকে
Recommended image5
KKR New Jersey: নতুন জার্সি প্রকাশ কলকাতা নাইট রাইডার্সের, অনলাইনে কিনতে পারবেন ভক্তরা
Related Stories
Recommended image1
Rohit Sharma: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রোহিত শর্মার?
Recommended image2
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved