Asia Cup 2025: মাত্র ২৪ ঘণ্টা আগে তারা হুমকি দিল, দল মাঠে নামানো হবে না। আর ঠিক একদিনের মধ্যে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল তারা।

Asia Cup 2025: পাকিস্তান ক্রিকেট বোর্ড ঠিক কী করতে চাইছে? সেটাই বুঝে ওঠা যাচ্ছে না (no handshake ind vs pak)। মাত্র ২৪ ঘণ্টা আগে তারা হুমকি দিল যে, মাঠে দল নামানো হবে না। আর ঠিক একদিনের মধ্যে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল তারা (no handshake india vs pakistan)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পাকিস্তানের আজব দাবি

‘নো হ্যান্ডশেক' বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সাসপেন্ড করার দাবি তোলে পিসিবি। তারা রীতিমতো হুমকি দিয়ে বলে যে, পাইক্রফটকে যদি সরানো না হয়, তাহলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তান খেলতেই নামবে না। সেই হুমকিকে অবশ্য ফুঁৎকারে উড়িয়ে দিয়েছে আইসিসি। 

তবে কোনওভাবেই আইসিসি এই দাবিকে আমল দিতে নারাজ। তাছাড়া পাইক্রফটকে আইসিসি-র তরফ থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তাঁর উপরই ভরসা রাখছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

কিন্তু যারা সেই দাবি করল, তারাই এবার উল্টো গান গাইতে শুরু করেছে। মুখে হুমকি দিলেও, কাজের বেলায় শূন্য। বিশ্ব ক্রিকেটের মঞ্চে আরও একবার মুখ পুড়ল পাকিস্তানের। জানা যাচ্ছে, চলতি এশিয়া কাপ থেকে নাম সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনাই নাকি পাকিস্তানের নেই। তারা সংযুক্ত আরব আমিরশাহীতে থেকেই পরের ম্যাচ খেলবে। 

নিজেদের অবস্থান ধরে রাখতে পারল না পাকিস্তান

YouTube video player

বুধবার, গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেই খেলতে নামবে তারা। ভারত ইতিমধ্যেই এই গ্রুপ থেকে সুপার ফোরে চলে গেছে। তাই এই ম্যাচটির উপর অনেককিছুই নির্ভর করে রয়েছে। কারণ, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহী, দুটি দলই একটি করে ম্যাচে জিতেছে চলতি প্রতিযোগিতায়। 

তবে ফের একবার পাকিস্তানের এই হাস্যকর অবস্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে রইল বিশ্ব ক্রিকেটে। উল্লেখ্য, রবিবারের ম্যাচে টসের সময় এবং ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনার পর পাক ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে পিসিবি জানায়, “টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আগাকে তাদের প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন।"

তারপরেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সাসপেন্ড করার দাবি তোলে পাক ক্রিকেট বোর্ড। তারা রীতিমতো হুমকি দিয়ে বলে যে, পাইক্রফটকে যদি সরানো না হয়, তাহলে পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাকিস্তান খেলতেই নামবে না। কিন্তু কোথায় গেল সেই হুঙ্কার? আদতে এই ম্যাচে না খেললে তারা আরও বিপদে পড়বে। 

তাহল কি ফাঁকা কলসির আওয়াজ বেশি?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।