AUS vs SA: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে এই দলে জায়গা হয়নি তরুণ তারকা ডিওয়াল্ড ব্রেভিসের। টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করামকে শুধু দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য দলে রাখা হয়েছে।

AUS vs SA: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করলদক্ষিণ আফ্রিকা। তবে নামিবিয়ায় টি-টোয়েন্টি ট্রাই-সিরিজে দুর্দান্ত পারফর্ম করেও ১৬ জনের দলে জায়গা পেলেন না তরুণ তারকা ডিওয়াল্ড ব্রেভিস। এই সিরিজটি ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় খেলা হবে। ব্রেভিস ছাড়াও দল থেকে বাদ পড়েছেন প্রেনেলান সুব্রায়েন এবং রুবিন হারম্যান। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না তারকা পেসার কাগিসো রাবাডাও। অন্যদিকে, প্রায় তিন বছর পর একদিনের দলে ফিরলেন পেসার জেরাল্ড কোয়েটজি। তিনি শেষবার দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে খেলেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের জন্য দল ঘোষণা

India vs South Africa Women: টি-২০ বিশ্বকাপের আগে অগ্নিপরীক্ষা! দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা ভারতের

টেম্বা বাভুমার নেতৃত্বে এই দলে টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করামকে শুধু দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য রাখা হয়েছে। রাবাডার অনুপস্থিতিতে দলের পেস বোলিং সামলাবেন লুঙ্গি এনগিডি, কোয়েনা মাফাকা, ওটনিয়েল বার্টম্যান এবং জেরাল্ড কোয়েটজি। সঙ্গে অলরাউন্ডার হিসেবে থাকছেন মার্কো জ্যানসেন ও করবিন বশ। স্পিনার হিসেবে দলে রয়েছেন কেশব মহারাজ এবং বিয়র্ন ফরচুইন।

বাদ পড়লেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস

দলে উইকেটকিপার হিসেবে থাকছেন কুইন্টন ডি কক এবং রায়ান রিকেলটন। হেড কোচ শুকরি কনরাড জানিয়েছেন, আগামী বছরের একদিনের বিশ্বকাপের জন্য সেরা দল খুঁজে বের করার লক্ষ্যে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আফ্রিকার একদিনের দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরচুইন, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।