Babar Azam Cooking: ঈদের দিন খুন্তি হাতে রান্নাঘরে বাবর আজম। চোটের কারণে মাঠের বাইরে থাকলেও উৎসবের মেজাজেই আছেন পাকিস্তানি তারকা। নিজে হাতে বানালেন শির খুরমা, সেই ভিডিও এখন ভাইরাল। পিএসএল ১১-তে পেশোয়ার জালমির হয়ে মাঠে ফিরবেন তিনি।
Babar Azam Cooking: পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ঈদের দিন ফ্যানদের একেবারে চমকে দিয়েছেন। ব্যাট-বল রেখে দিয়ে তিনি সোজা রান্নাঘরে ঢুকে পড়লেন (babar azam cooking)। ধরে নিলেন হাতা-খুন্তি এবং নিজে হাতে বানিয়ে ফেললেন শির খুরমা। যা কিনা ঈদের একটি স্পেশ্যাল মিষ্টি। অনেকটা দেখতে শিমুইয়ের পায়েসের মতো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই রান্নার পুরো ভিডিও শেয়ার করেছেন বাবর আজম। সেখানে দেখা যাচ্ছে যে, ক্রিকেট মাঠের বাইরে একেবারে অন্য মেজাজে এবং উৎসবের পরিবেশে রয়েছেন তিনি (babar azam cooking video)।
এই ভিডিওটি অনলাইনে পোষ্ট হতেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। সমর্থকরা তো বাবরের এই নতুন রূপ দেখে কার্যত, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কমেন্ট বক্সে উপচে পড়ছে ঈদের শুভেচ্ছা। বাবর এই পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আমার মিষ্টি ঈদের সিগনেচার"। এই পোস্টের মাধ্যমে ক্রিকেটের বাইরে এক অন্য বাবরকে চিনল সবাই।
মাঠ থেকে দূরে
প্রসঙ্গত, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যাওয়ার পরেই বাবর আজম মাঠের বাইরে। জাতীয় নির্বাচক আকিব জাভেদ একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন, চোটের কারণেই ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে দলের বাইরে রাখা হয়েছে।
এই চোটের জন্যই বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের তিন ম্যাচের একদিনের সিরিজেও বাবরকে দলে রাখা হয়নি। এমনকি তিনি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ ২০২৬-এও খেলতে পারেননি। তবে তাঁর ফিটনেস নিয়ে এখনও পর্যন্ত, নির্বাচক কমিটি বা বাবর কিছুই জানাননি।
নজর এখন পিএসএল ১১-এর দিকে
তবে জানা যাচ্ছে, আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হতে চলা পাকিস্তান সুপার লিগ তথা পিএসএল ১১-তে পেশোয়ার জালমির হয়ে অধিনায়কত্ব করবেন বাবর আজম। ঘরোয়া ক্রিকেটে তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনছেন ফ্যানেরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


