MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • শাকিব আল-হাসানকে ছাড়া খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ অলআউট বাংলাদেশ

শাকিব আল-হাসানকে ছাড়া খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ অলআউট বাংলাদেশ

সোমবার টেস্ট কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামার কথা ছিল। কিন্তু মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সুযোগ পেলেন না শাকিব আল-হাসান। প্রথম ইনিংসেই তাঁর অভাব বুঝতে পারল বাংলাদেশ দল।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 21 2024, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শুরুতেই কোণঠাসা বাংলাদেশ
Image Credit : Getty

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের শুরুতেই কোণঠাসা বাংলাদেশ

সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
ভারত সফরে জোড়া টেস্ট ম্যাচেই হেরে যাওয়ার পর দেশের মাটিতেও চাপে বাংলাদেশ দল
Image Credit : Getty

ভারত সফরে জোড়া টেস্ট ম্যাচেই হেরে যাওয়ার পর দেশের মাটিতেও চাপে বাংলাদেশ দল

পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জিতলেও, তারপর থেকেই সমস্যায় বাংলাদেশ দল। ভারত সফরে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শুরুতেই কোণঠাসা নাজমুল হোসেন শান্তরা।

311
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ বাংলাদেশের অধিনায়ক শান্ত
Image Credit : Getty

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ বাংলাদেশের অধিনায়ক শান্ত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৭ বলে ৭ রান করেই আউট হয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

411
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান মাহমুদুল হাসান জয়ের
Image Credit : Social Media

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান মাহমুদুল হাসান জয়ের

সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩০ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন।

511
শাকিব আল-হাসানকে নিয়ে উত্তপ্ত মীরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম
Image Credit : Getty

শাকিব আল-হাসানকে নিয়ে উত্তপ্ত মীরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের বাইরে শাকিব আল-হাসানের অনুরাগী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল।

611
স্টেডিয়ামের বাইরে শাকিব আল-হাসানের অনুরাগীদের মারধর করলেন বিরোধীরা
Image Credit : Getty

স্টেডিয়ামের বাইরে শাকিব আল-হাসানের অনুরাগীদের মারধর করলেন বিরোধীরা

শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের বাইরে শাকিব আল-হাসানের সমর্থনে গলা ফাটাচ্ছিলেন তাঁর অনুরাগীরা। তাঁদের মারধর করেন শাকিবের বিরোধীরা।

711
শাকিব আল-হাসানকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহল দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে
Image Credit : Getty

শাকিব আল-হাসানকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহল দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে শাকিব আল-হাসান খেলার সুযোগ না পাওয়ায় তাঁর অনুরাগীরা ক্ষুব্ধ। অন্যদিকে, শাকিবের বিরোধীরা এই ক্রিকেটারকে বাংলাদেশে ফিরতে না দেওয়ার দাবি জানাচ্ছেন।

811
বাংলাদেশের হয়ে বিদায়ী টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাবেন সফলতম অলরাউন্ডার শাকিব আল-হাসান?
Image Credit : Getty

বাংলাদেশের হয়ে বিদায়ী টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাবেন সফলতম অলরাউন্ডার শাকিব আল-হাসান?

মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলে অবসর নেওয়ার পরিকল্পনা ছিল শাকিব আল-হাসানের। কিন্তু তিনি আর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

911
জনতার বিক্ষোভের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরতে পারলেন না শাকিব
Image Credit : Getty

জনতার বিক্ষোভের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরতে পারলেন না শাকিব

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দলে শাকিব আল-হাসানকে রাখা হয়েছিল। কিন্তু বিক্ষোভের জেরে তাঁকে বাদ দেওয়া হয়। বাংলাদেশে ফিরতে পারেননি শাকিব।

1011
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শাকিব আল-হাসানের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিলেও সমস্যা মিটল না
Image Credit : Getty

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শাকিব আল-হাসানের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিলেও সমস্যা মিটল না

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, শাকিব আল-হাসান-সহ সব ক্রিকেটারেরই নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কিন্তু এই আশ্বাসের পরেও ঢাকায় ফিরতে পারলেন না শাকিব।

1111
বাংলাদেশে ফিরলে ঢাকার থানায় খুনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হতে পারেন শাকিব আল-হাসান
Image Credit : Getty

বাংলাদেশে ফিরলে ঢাকার থানায় খুনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হতে পারেন শাকিব আল-হাসান

ঢাকার থানায় শাকিব আল-হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। ফলে বাংলাদেশে ফিরলে গ্রেফতার হতে পারেন শাকিব।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved