BCCI Annual Contract 2026: মোট ৩০ জন ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে আর ‘এ+’ ক্যাটেগরি রাখা হচ্ছে না। বাংলার দুই ক্রিকেটার মহম্মদ শামি এবং মুকেশ কুমার এই নতুন চুক্তিতে জায়গা পাচ্ছেন না।
BCCI Annual Contract 2026: ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এখনও তাদের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেনি (bcci annual contract list)। তবে ২০২৫-২৬ মরশুমে, নতুন চুক্তির জন্য প্রাথমিক তালিকা তৈরি হয়ে গেছে বলে খবর (bcci annual contract 2026)।
সূত্র মারফত জানা গেছে, মোট ৩০ জন ক্রিকেটারের নাম রয়েছে এই তালিকায়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে আর ‘এ+’ ক্যাটেগরি রাখা হচ্ছে না। বাংলার দুই ক্রিকেটার মহম্মদ শামি এবং মুকেশ কুমার এই নতুন চুক্তিতে জায়গা পাচ্ছেন না।
সামনে আসতে চলেছে বিসিসিআই-এর কেন্দ্রীয় বার্ষিক চুক্তি
এমনকি, সেই তালিকায় নাম নেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকানো ঈশান কিষাণ। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিসিসিআই-এর এই নতুন চুক্তিতে কিন্তু গুরুত্ব অনেকটাই কমতে চলেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
এতদিন তারা ‘এ+’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত ছিলেন। তবে এই দুই সিনিয়র ক্রিকেটারের এবার জায়গা হচ্ছে না ‘এ’ ক্যাটেগরিতেও। কারণ, ক্যাটেগরিটিই আর রাখা হচ্ছে না। জানা যাচ্ছে, টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এই দুই সিনিয়র ব্যাটারকে রাখা হবে ‘বি’ ক্যাটেগরিতে।
অন্যদিকে, জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের মতামতকে গুরুত্ব এবং বিবেচনা করেই এই কেন্দ্রীয় চুক্তি তৈরি করা হচ্ছে বলে মনে করছেন অনেকে।
‘এ’ ক্যাটেগরিতে থাকবেন তিনজন ক্রিকেটার
শুভমান গিল, রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরা।
‘বি’ ক্যাটেগরিতে থাকতে পারেন মোট ১১ জন ক্রিকেটার
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার।
‘সি’ ক্যাটেগরিতে থাকবেন ১৬ জন ক্রিকেটার
অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই এবং ঋতুরাজ গায়কোয়াড়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


