Ranji Trophy 2026: ১৩৫ রানে বৈশাখ চন্দ্রন (৫) আর এমডি নিধীশ (০) আউট হতেই কেরল পরপর জোড়া ধাক্কা খায়। রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে বিশাল লিড হজম করেছে কেরলম। তৃতীয় দিনের শুরুতে কেরলমের স্কোর ছিল ৬ উইকেটে ১০১ রান। কিন্তু তারা প্রথম সেশনেই ১৪১ রানে অলআউট হয়ে যায় (Ranji Trophy 2026)।

Ranji Trophy 2026: রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে বিশাল লিড হজম করেছে কেরলম। তৃতীয় দিনের শুরুতে কেরলমের স্কোর ছিল ৬ উইকেটে ১০১ রান। কিন্তু তারা প্রথম সেশনেই ১৪১ রানে অলআউট হয়ে যায় (Ranji Trophy 2026)। বাংলা এর ফলে ২০৯ রানের বড় লিড পেয়ে যায়। বাংলা কেরলমকে ফলো-অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। জলজ সাক্সেনা তৃতীয় দিনে কেরলমের শেষ ভরসা ছিলেন। কিন্তু প্রদীপ্ত প্রামাণিক দলের ১২১ রানের মাথায় তাঁকে আউট করে কেরলমকে প্রথম ধাক্কাটা দেন। জলজ মাত্র ৬ রান করেন।

শামি-প্রামাণিকের দাপট, রঞ্জি ট্রফিতে কেরলমের বিরুদ্ধে বিশাল লিড বাংলার

কেরলম এরপর ১৩৫ রানের মাথায় বৈশাখ চন্দ্রন (৫) আর এমডি নিধীশ (০) আউট হলে জোড়া ধাক্কা খায়। শেষ ব্যাটার এনপি বাসিল ১৪১ রানের মাথায় প্রথম বলেই রানআউট হয়ে যান। কেরলমের প্রথম ইনিংস তাতেই ১৪১ রানে শেষ হয়ে যায়। মহম্মদ আজহারউদ্দিন ৩০ রানে অপরাজিত থাকেন। কেরলম এর আগে বাংলার ৩৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষেক পি নায়ারের উইকেট হারায়। তিনি মাত্র ৪ রান করে মহম্মদ শামির বলে ক্লিন বোল্ড হন। প্রদীপ্ত প্রামাণিক একটু পরেই ১২ রান করা অভিষেক জে নায়ারকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান। সচিন বেবি আর বিষ্ণু বিনোদ মিলে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু শাহবাজ আহমেদ ২৩ রান করা সচিনকে আউট করে সেই জুটিতে ভাঙন ধরান।

কেরলম আগের দিন শেষ বেলায় মাত্র ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায়। নিজের চেনা ছন্দে ব্যাট করা বিষ্ণু বিনোদ সবার আগে আউট হন। তিনি ৪৭ বলে ৫টা চার আর ২টো ছক্কার সাহায্যে ৪১ রান করেন। সলমন নিসার ১১ রান করে আউট হন। আদিত্য সারওয়াতে খাতা খুলতেই পারেননি। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৪টি, মহম্মদ শামি ৩টি এবং শাহবাজ আহমেদ ২টি উইকেট নেন। বাংলার প্রথম ইনিংস এর আগে ৩৫০ রানে শেষ হয়েছিল। শাহবাজ আহমেদ সাত নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি (১২১) করেন। তাঁর এই ইনিংসটাই বাংলাকে বড় স্কোরে পৌঁছে দেয়। শাহবাজ আর সুমন্ত গুপ্ত সপ্তম উইকেটে মিলে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন। এই দু'জন দ্বিতীয় দিনে ৬ উইকেটে ১৭২ রান নিয়ে খেলতে নেমে বেশ সাবধানে ইনিংস এগিয়ে নিয়ে যান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।