Cricket Association of Bengal Election: এই মর্মে আগেই একটি অভিযোগ অবশ্য জমা পড়েছিল ময়দান থানায়। সূত্রের খবর, ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সদস্য গৌতম দে-র আনা অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক অনুসন্ধান চালায় পুলিশ। তারপরেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে (CAB Election News)।

Cricket Association of Bengal Election: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আসন্ন নির্বাচনকে ঘিরে বিতর্ক (Cricket Association of Bengal Election)। এই সংক্রান্ত নথি পাঠানো নিয়ে একটি ক্যুরিয়ার সংস্থার দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। জানা যাচ্ছে, নির্বাচন সংক্রান্ত নথি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্লাবগুলির কাছে পাঠানোর ক্ষেত্রে সিএবি-র একদল কর্মকর্তাদের সঙ্গে ষড়যন্ত্র করে একটি বেসরকারি ক্যুরিয়ার সংস্থা এই বেনিয়মটি ঘটিয়েছে। এই মর্মে আগেই একটি অভিযোগ অবশ্য জমা পড়েছিল ময়দান থানায়। সূত্রের খবর, ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সদস্য গৌতম দে-র আনা অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক অনুসন্ধান চালায় পুলিশ। তারপরেই এফআইআর নথিভুক্ত করা হয়েছে (CAB Election News)।

সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি

CAB Cricket League: ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল টাউন ক্লাব, প্রথমবারের জন্য সিএবি লিগ চ্যাম্পিয়ন

অভিযুক্ত হিসেবে নাম রয়েছে ক্যুরিয়ার সংস্থার কর্তা তথা ডিটিডিসি-র অর্ঘ্য দাস এবং শুভম বক্সী সহ অন্যান্যদের। প্রথমজন হলেন সংশ্লিষ্ট ক্যুরিয়ার সংস্থার চ্যানেল ম্যানেজমেন্ট এগ্‌জ়িকিউটিভ এবং দ্বিতীয়জন হলেন ঐ সংস্থার তারাতলা গোপালপুর ব্রাঞ্চের ম্যানেজার। প্রসঙ্গত, এই ক্যুরিয়ার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন খোদ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে, শুধুমাত্র ক্যুরিয়ার সংস্থাই নয়! গৌতমবাবুর অভিযোগের ভিত্তিতে এই তদন্তের আওতায় সন্দেহভাজন এবং অভিযুক্ত হিসেবে রয়েছেন সিএবি-র একদল শ্রেণির কর্মকর্তারাও। যারা এই যড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন গৌতম দে। সূত্রে মারফৎ জানা গেছে, এই তদন্তের প্রয়োজনে মঙ্গলবার সকালেই, সিএবি-তে যান তদন্তকারীরা।

প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?

এই প্রসঙ্গে সিএবি-র এক কর্তা জানিয়েছেন, “যে অভিযোগের ভিত্তিতে এই এফআইআর, সেই অভিযোগটাই আসলে মিথ্যা। সংশ্লিষ্ট ক্লাব তো এজিএম-এর ফর্মও জমা দিয়ে গেছে। সব ক্লাবই সেটা করেছে। তাহলে কোথায় আবার কীসের সমস্যা? সবকিছু নিয়ম মেনে ক্যুরিয়ার করা হয়েছে।" যদিও ডিটিডিসি কর্তারা জানিয়েছেন, তারা যেইরকম নির্দেশ পেয়েছেন, সেইরকমই কাজ করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।