MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • CSK IPL 2026: ধোনির টিমে বড় ধাক্কা! আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন এই তারকা বোলার?

CSK IPL 2026: ধোনির টিমে বড় ধাক্কা! আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন এই তারকা বোলার?

CSK IPL 2026: আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা পেসার নাথান এলিস। তাঁর পরিবর্ত হিসেবে কে আসতে পারেন দলে?

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 20 2026, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেস বোলার নাথান এলিস
Image Credit : Getty

ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেস বোলার নাথান এলিস

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেস বোলার নাথান এলিস। ডেথ ওভার স্পেশালিস্ট এলিসের ছিটকে যাওয়াটা সিএসকে-র বোলিং বিভাগের জন্য বড় ক্ষতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আইপিএল-এর নিলামে সিএসকে ম্যানেজমেন্ট ২ কোটি টাকা দিয়ে এলিসকে কেনে। কিন্তু চোট গুরুতর হওয়ায় তিনি আর খেলতে পারবেন না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
৬-৮ সপ্তাহ বিশ্রামের পরামর্শ
Image Credit : our own

৬-৮ সপ্তাহ বিশ্রামের পরামর্শ

নাথান এলিস তাঁর দুর্দান্ত ভ্যারিয়েশনের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রাখতে তিনি যথেষ্ট দক্ষ। প্রসঙ্গত, প্র্যাকটিস সেশনে এলিস হ্যামস্ট্রিংয়ে চোট পান। ডাক্তাররা তাঁকে ৬-৮ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে, এই বছরের আইপিএল থেকে তিনি পুরোপুরি ছিটকে গেছেন বলেই জানা যাচ্ছে। সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন এই খবরটি ইতিমধ্যেই নিশ্চিত করেছেন।

Related Articles

Related image1
IPL 2026: অনুশীলনের সময় মেনে চলতে হবে ২১০ মিনিটের নিয়ম, পিচ নিয়ে কী নির্দেশিকা দিল বোর্ড?
Related image2
KKR IPL 2026: ১৮ কোটি খরচ করেছে কেকেআর! সেই পেসারকে আইপিএল খেলার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা?
37
পরিবর্ত হিসেবে নাম উঠে আসছে জেসন বেহরেনডর্ফের
Image Credit : Getty

পরিবর্ত হিসেবে নাম উঠে আসছে জেসন বেহরেনডর্ফের

নাথান এলিসের পরিবর্ত হিসেবে সবার আগে নাম উঠে আসছে জেসন বেহরেনডর্ফের। অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি পেসার নতুন বলে উইকেট নিতে ওস্তাদ। বেহরেনডর্ফ আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ছিলেন। তাঁর আইপিএল ক্যারিয়ারে ১৭টি ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন তিনি। বেহরেনডর্ফের বাঁ-হাতি বোলিং অ্যাঙ্গেল দলের জন্য বাড়তি সুবিধা হতে পারে।

47
ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার শামার জোসেফ
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার শামার জোসেফ

ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার শামার জোসেফও সিএসকে-র রাডারে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের গতি দিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। গত ২০২৪ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে তাঁর অভিষেক হয়। ২০২৫ সালের মেগা নিলামে লখনউ তাঁকে ধরে রাখলেও, ২০২৬-এর আগে অবশ্য ছেড়ে দেয়। এখন এলিসের জায়গায় সিএসকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারে বলে সূত্রের খবর।

57
আলজারি জোসেফও এই দৌড়ে রয়েছেন
Image Credit : our own

আলজারি জোসেফও এই দৌড়ে রয়েছেন

আরেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসার আলজারি জোসেফও এই দৌড়ে রয়েছেন। আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি। আলজারি এর আগে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। ডেথ ওভারে দ্রুত বল করার ক্ষমতা রয়েছে তাঁর।

67
আক্রমণাত্মক বোলিং দিয়ে উইকেট নিতে পারেন?
Image Credit : Getty

আক্রমণাত্মক বোলিং দিয়ে উইকেট নিতে পারেন?

দক্ষিণ আফ্রিকার তরুণ সেনসেশন জেরাল্ড কোয়েটজিকেও সঠিক বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। কোয়েটজি তাঁর আক্রমণাত্মক বোলিং দিয়ে উইকেট নিতে পারেন। তিনি এর আগে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি দুর্দান্ত ফর্মে আছেন। সিএসকে-র জন্য ডেথ ওভারে তিনি কার্যকরী হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে।

77
আফগানিস্তানের তারকা পেসার ফজলহক ফারুকি
Image Credit : X/ACBofficials

আফগানিস্তানের তারকা পেসার ফজলহক ফারুকি

আফগানিস্তানের তারকা পেসার ফজলহক ফারুকির নামও বিবেচনা করা হচ্ছে। ফারুকি তাঁর সুইং এবং ইয়র্কার দিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। আইপিএল-এর ক্যারিয়ারে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা সিএসকে-র জন্য খুব উপকারী হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
আইপিএল ২০২৬
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sunil Gavaskar: "শামার জোসেফের এটা করা উচিত হয়নি", আহত আর্শদীপকে টার্গেট করায় ক্ষুব্ধ গাভাসকার
Recommended image2
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image3
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image4
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image5
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Related Stories
Recommended image1
IPL 2026: অনুশীলনের সময় মেনে চলতে হবে ২১০ মিনিটের নিয়ম, পিচ নিয়ে কী নির্দেশিকা দিল বোর্ড?
Recommended image2
KKR IPL 2026: ১৮ কোটি খরচ করেছে কেকেআর! সেই পেসারকে আইপিএল খেলার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved