ENG vs NEP T20: এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে ইংল্যান্ড।
ENG vs NEP T20: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার, আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড বনাম নেপাল (england vs nepal t20)। সেই ম্যাচেই ৪ রানে জয় পেল ইংল্যান্ড ক্রিকেট দল (t 20 world cup 2026)।
এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে ইংল্যান্ড। ওপেনার ফিল সল্ট করেন মাত্র ১ রান, উইকেটকিপার-ব্যাটার জস বাটলারের ঝুলিতে ২৬ রান এবং টম ব্যান্টনের সংগ্রহে ২ রান। তবে অধিনায়ক হ্যারি ব্রুক ৩২ বলে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন।
দুরন্ত লড়াই নেপালের
অন্যদিকে, জেকব বেথেল করেন ৩৫ বলে ৫৫ রান। এছাড়া স্যাম কুরান ২ রান, এবং জোফ্রা আর্চার ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে শেষদিকে নেমে উইল জ্যাকসের ১৮ বলে ৩৯ রানের ইনিংসটিরও প্রশংসা করতেই হয়। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে ইংল্যান্ড।
নেপালের হয়ে ২টি করে উইকেট পান দীপেন্দ্র সিং আইরি এবং নন্দন যাদব। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন শের মাল্লা এবং সন্দীপ লামিছানে। জবাবে ব্যাট করতে নেমে, দুর্দান্ত লড়াই করে নেপাল। ওপেনার কুশল ভুরতেল করেন ২৯ রান। আরেক ওপেনার তথা দলের উইকেটকিপার-ব্যাটার আসিফ শেখ মাত্র ৭ রানে ফিরে গেলেও, হাল ধরেন অধিনায়ক রোহিত পাউডেল। তাঁর ঝুলিতে ৩৯ রান। সেইসঙ্গে, বলের পাশাপাশি ব্যাট হাতেও বেশ দাপট দেখান দীপেন্দ্র সিং আইরি। খেলেন ২৯ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
ইংল্যান্ড ম্যাচ জিতল ৪ রানে
এছাড়া আরিফ শেখের সংগ্রহে ১০ রান, লোকেশ বামের ঝুলিতে ৩৯ রান এবং গুলসান ঝা ও করণ কেসি ১ রান করে যোগ করেন স্কোরবোর্ডে। বলা চলে, জয়ের প্রায় অনেকটাই কাছে পৌঁছে যায় নেপাল। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তুলতে সক্ষম হয় তারা। ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন লিয়াম ডসন। সেইসঙ্গে, ১টি করে উইকেট নিয়েছেন লিউক উড, জোফ্রা আর্চার, উইল জ্যাকস এবং স্যাম কুরান।
ইংল্যান্ড ম্যাচ জিতল ৪ রানে। ম্যাচের সেরা উইল জ্যাকস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
