MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • রঞ্জি ট্রফিতে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান, অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি

রঞ্জি ট্রফিতে খেলে ম্যাচ ফিট হয়ে উঠতে চান, অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি

অস্ট্রেলিয়া সফরে কি ভারতীয় দলে সুযোগ পাবেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি? এই পেসারের জাতীয় দলে ফেরার আশা বাড়ছে। ম্যাচ ফিট হয়ে উঠলে জাতীয় দলে ফিরতে পারেন শামি।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 21 2024, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে তৈরি হচ্ছেন মহম্মদ শামি
Image Credit : Getty

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে তৈরি হচ্ছেন মহম্মদ শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে পেসার হিসেবে আছেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফেরার জন্য তৈরি হচ্ছেন মহম্মদ শামি।

28
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে মহম্মদ শামি
Image Credit : Getty

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে মহম্মদ শামি

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেন মহম্মদ শামি। তারপর থেকেই তিনি চোটের জন্য মাঠের বাইরে। তবে এবার চোট সারিয়ে জাতীয় দলে ফেরার লক্ষ্যে শামি।

38
রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ম্যাচ ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন মহম্মদ শামি
Image Credit : Getty

রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ম্যাচ ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন মহম্মদ শামি

দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি মহম্মদ শামি। এই কারণে তিনি রঞ্জি ট্রফিতে খেলে ১০০ শতাংশ ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন।

48
অস্ট্রেলিয়া সফরের আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলতে পারেন মহম্মদ শামি
Image Credit : Getty

অস্ট্রেলিয়া সফরের আগে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ২ ম্যাচ খেলতে পারেন মহম্মদ শামি

ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন মহম্মদ শামি। বেশ কিছুদিন রঞ্জি ট্রফিতে না খেললেও, এবার বাংলা দলে ফিরতে পারেন এই পেসার।

58
বেঙ্গালুরু টেস্ট ম্যাচ চলাকালীন সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করেছেন মহম্মদ শামি
Image Credit : Getty

বেঙ্গালুরু টেস্ট ম্যাচ চলাকালীন সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করেছেন মহম্মদ শামি

বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন সেন্টার উইকেটে মহম্মদ শামিকে বোলিং করতে দেখা যায়। তাঁর হাঁটুতে ব্যান্ডেজ দেখা যায়।

68
১০০ শতাংশ ফিট হয়ে বোলিং অনুশীলন করছেন, সাংবাদিকদের জানিয়েছেন মহম্মদ শামি
Image Credit : Getty

১০০ শতাংশ ফিট হয়ে বোলিং অনুশীলন করছেন, সাংবাদিকদের জানিয়েছেন মহম্মদ শামি

মহম্মদ শামি জানিয়েছেন, ‘আমি গত যেভাবে বোলিং করেছি, তাতে খুশি হয়েছি। আমি খুব বেশি চাপ নিতে চাইনি বলে হাফ রান-আপে বোলিং করি। এরপর পূর্ণ রান আপে বোলিং করার সিদ্ধান্ত নিই। ১০০ শতাংশ ছন্দে বোলিং করি।’

78
বোলিং করার সময় আর একটুও যন্ত্রণা অনুভব করছেন না, জানিয়েছেন মহম্মদ শামি
Image Credit : Getty

বোলিং করার সময় আর একটুও যন্ত্রণা অনুভব করছেন না, জানিয়েছেন মহম্মদ শামি

মহম্মদ শামি জানিয়েছেন, ‘ভালোভাবে বোলিং করেছি। আমি ১০০ শতাংশ যন্ত্রণামুক্ত হয়ে বোলিং করছি। আমি অস্ট্রেলিয়া সফরে খেলতে পারব কি না, সে বিষয়ে অনেকেই খোঁজ নিচ্ছেন। তবে তার জন্য এখনও কিছুদিন বাকি আছে।’

88
১০০ শতাংশ ম্যাচ ফিট হয়ে উঠে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফিরতে চান শামি
Image Credit : Getty

১০০ শতাংশ ম্যাচ ফিট হয়ে উঠে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে ফিরতে চান শামি

মহম্মদ শামি বলেছেন, ‘ফিট হয়ে ওঠাই আমার লক্ষ্য। অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারি, সেটাই আমার মাথায় ঘুরছে। অস্ট্রেলিয়ায় আমাদের কীরকম আক্রমণ দরকার, সেটা আমি দেখছি। আমাকে মাঠে আরও সময় কাটাতে হবে।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand Beats UAE: দশে দশের জয়ে কিউই বস, সুপার সেইফার্টে সুপার এইটের পথে স্যান্টনাররা
Recommended image2
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ব্যাট-ট্যাম্পারিং করছেন ভারতীয়রা, দাবি শ্রীলঙ্কার ক্রিকেটারের
Recommended image3
IND vs PAK Match Update: ১৫০০ কোটি টাকার ক্ষতি বাঁচিয়ে নিল জয় শাহের আইসিসি, ভারত-পাক ম্যাচের মার্কেট ভ্যালু চরমে
Recommended image4
টি-২০ বিশ্বকাপ ২০২৬: পরিবারের সঙ্গে থাকা যাবে না, পাকিস্তান ম্যাচের আগে কড়া বিসিসিআই
Recommended image5
Bengal in Ranji Trophy Semi Final: সুদীপের কীর্তিতে ইনিংসে জিতেই সেমিফাইনালে বাংলা, অভিমন্যুদের এবার মিশন কাশ্মীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved