South Africa vs New Zealand: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড লড়াই। টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে প্রোটিয়ারা।

DID YOU
KNOW
?
ফের ফাইনালই লক্ষ্য
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে রানার্স হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবারও তারা ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে খেলতে নেমেছে।

2026 ICC Men's T20 World Cup Semi-Final: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (South Africa vs New Zealand) টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড। অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) টসে জিতে বলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করছি। আমরা গত রাতে পিচ দেখেছি। ফলে পিচ কেমন আচরণ করতে পারে, সে বিষয়ে আমাদের ধারণা হয়েছে। আমাদের মনে হয়েছে পিচ ভালো। ফের পাটা পিচই বলে মনে হচ্ছে। ফলে আমরা শুরুতে বোলিং করে ওদের অল্প রানের মধ্যে আটকে রাখতে চাইছি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram) বলেছেন, ‘একটু শিশির পড়ছে। আমরা গত রাতে এখানে অনুশীলন করেছি। সেই সময় দেখেছি ঘাস কিছুটা ভিজে। তবে নক-আউট ম্যাচে রান তুলতে পারলে আশা করি সমস্যা হবে না। শিশির সবসময় খারাপ নয়। ইনিংসের শুরুটা ভালো করা জরুরি। আশা করি ভালো স্কোর করতে পারব।’

২ দলেই একাধিক পরিবর্তন

টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দলে একাধিক পরিবর্তন হয়েছে। মার্করাম জানিয়েছেন, ‘আমাদের দলে তিনটি বদল হয়েছে। এই ম্যাচে আমাদের নিয়মিত দল খেলছে। কাগিসো রাবাডা (Kagiso Rabada) দলে ফিরেছে। মার্কো জ্যানসেন (Marco Jansen) দলে ফিরেছে। কেশব মহারাজও (Keshav Maharaj) দলে ফিরেছে।’ স্যান্টনার জানিয়েছেন, ‘ম্যাট হেনরি (Matt Henry) দলে ফিরেছে। ও ঠিক সময়ে ফিট হয়ে উঠেছে। কলম্বোয় (Colombo) গত ম্যাচের দলে আরও বদল হয়েছে। ওখানে বল যতটা ঘুরেছিল, এখানে ততটা ঘুরবে বলে মনে হচ্ছে না। এই কারণে ইশ সোধির (Ish Sodhi) বদলে দলে এসেছে জেমস নিশম (James Neesham)।’

বড় স্কোরের লক্ষ্যে প্রোটিয়ারা

ইডেন গার্ডেন্সে গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) বড় স্কোর তাড়া করে জয় পেয়েছে ভারতীয় দল। ফলে প্রথম সেমি-ফাইনালেও বড় স্কোর হতে পারে। এখানে রান তাড়া করে জয় পাওয়া যায়। দুই দলই সেটা মাথায় রেখেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।