MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • The Caribbean: সোবার্স থেকে লয়েড-রিচার্ডস-রবার্টস-গার্নার-হোল্ডিং-মার্শাল-লারা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কিংবদন্তির সংখ্যা গুনে শেষ করা যায় না

The Caribbean: সোবার্স থেকে লয়েড-রিচার্ডস-রবার্টস-গার্নার-হোল্ডিং-মার্শাল-লারা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কিংবদন্তির সংখ্যা গুনে শেষ করা যায় না

ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ২টি ওডিআই বিশ্বকাপ জিতেছিল ক্লাইভ লয়েডের দল। তৃতীয়বারও ফাইনালে পৌঁছে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে সেবার কপিল দেব নিখাঞ্জের নেতৃত্বাধীন ভারতের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকেই পতন শুরু।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 02 2023, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ক্লাইভ লয়েড
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ক্লাইভ লয়েড

শুধু ২ বার ওডিআই বিশ্বকাপ জেতাই নয়, ৭ ও ৮-এর দশকে ওয়েস্ট ইন্ডিজকে আরও অনেক সাফল্য এনে দেন ক্লাইভ লয়েড। তাঁর দল সেই সময় অপরাজেয় হয়ে গিয়েছিল।

210
বিশ্বসেরা বোলারদের কাছেও আতঙ্ক হয়ে উঠেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস
Image Credit : Getty

বিশ্বসেরা বোলারদের কাছেও আতঙ্ক হয়ে উঠেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস

ইয়ান বথাম, জেফ টমসন, ইমরান খানের মতো বোলারদের কাছেও আতঙ্কের নাম ছিল ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার কাউকে পরোয়া করতেন না। চ্যুইংগাম মুখে তাঁর বিস্ফোরক ব্যাটিং আজও ক্রিকেটপ্রেমীদের কাছে চর্চার বিষয়।

310
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গারফিল্ড সোবার্স
Image Credit : Getty

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গারফিল্ড সোবার্স

ওডিআই-টি-২০-আইপিএল যুগ শুরু হওয়ার অনেক আগে অলরাউন্ডারের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গারফিল্ড সোবার্স। তিনি আক্ষরিক অর্থেই ছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার।

410
সুনীল গাভাসকরের খেলা অন্যতম কঠিন পেসার ছিলেন ক্যারিবিয়ান অ্যান্ডি রবার্টস
Image Credit : Getty

সুনীল গাভাসকরের খেলা অন্যতম কঠিন পেসার ছিলেন ক্যারিবিয়ান অ্যান্ডি রবার্টস

সুনীল গাভাসকর একাধিকবার বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের পেসারদের মধ্যে তাঁকে সবচেয়ে বেশি বেগ দিয়েছেন অ্যান্ডি রবার্টস। এই পেসারকেই অন্যদের চেয়ে এগিয়ে রেখেছেন গাভাসকর।

510
বিশ্বের সব ব্যাটারের কাছেই আতঙ্ক হয়ে উঠেছিলেন কিংবদন্তি ম্যালকম মার্শাল
Image Credit : our own

বিশ্বের সব ব্যাটারের কাছেই আতঙ্ক হয়ে উঠেছিলেন কিংবদন্তি ম্যালকম মার্শাল

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ম্যালকম মার্শাল। একবার সুনীল গাভাসকরের হাত থেকে ব্যাট ফেলে দিয়েছিলেন মার্শাল। তিনি সব ব্যাটারের কাছেই আতঙ্ক ছিলেন।

610
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সেরা সময়ের অন্যতম সফল বোলার ছিলেন জোয়েল গার্নার
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের সেরা সময়ের অন্যতম সফল বোলার ছিলেন জোয়েল গার্নার

উচ্চতাই শুধু নয়, বোলিং দক্ষতার জন্যও বিখ্যাত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার জোয়েল গার্নার। তিনিও বিপক্ষের ব্যাটারদের কাছে আতঙ্ক ছিলেন।

710
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের শেষদিকের অন্যতম সেরা পেসার কার্টলি অ্যামব্রোজ
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের শেষদিকের অন্যতম সেরা পেসার কার্টলি অ্যামব্রোজ

৮ ও ৯-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ের অন্যতম ভরসা ছিলেন কার্টলি অ্যামব্রোজ। দীর্ঘদেহী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন।

810
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল জুটি কোর্টনি ওয়ালশ-কার্টলি অ্যামব্রোজ
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল জুটি কোর্টনি ওয়ালশ-কার্টলি অ্যামব্রোজ

৯-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিংয়ের জুটি ছিলেন কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোজ। এই ২ পেসার আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ সাফল্য পেয়েছেন।

910
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের স্বর্ণযুগের শেষ তারকা ব্যাটার ব্রায়ান লারা
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের স্বর্ণযুগের শেষ তারকা ব্যাটার ব্রায়ান লারা

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান লারা। নিজের দিনে কোনও বোলারই লারাকে থামাতে পারতেন না। সব বোলারকেই সাধারণ পর্যায়ে নামিয়ে আনতেন লারা।

1010
আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলও
Image Credit : Instagram

আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলও

ক্রিস গেইলও আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ সাফল্য পেয়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজকে সীমিত ওভারের ক্রিকেটে অনেক সাফল্য এনে দিয়েছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ZIM T20: বাবার অবস্থা সঙ্কটজনক! জিম্বাবোয়ে ম্যাচের আগেই বাড়ি ফিরলেন রিঙ্কু?
Recommended image2
ENG vs PAK T20: আরও বিপাকে পাকিস্তান! সুপার এইটের ম্যাচে ২ উইকেটে জয় ইংল্যান্ডের, পরাজয় সলমন আলী আঘাদের
Recommended image3
IND vs ZIM T20: টি-টোয়েন্টিতে ভারত না জিম্বাবোয়ে, কে এগিয়ে? হেড টু হেডের নিরিখে পরিসংখ্যান
Recommended image4
IND vs ZIM T20: ভারতের প্রথম একাদশে আসছেন সঞ্জু স্যামসন? জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই বড় সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের
Recommended image5
New Zealand vs Sri Lanka: হারলেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়, চাপে শ্রীলঙ্কা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved