Gujarat Titans vs Kolkata Knight Riders: শুক্রবার চলতি আইপিএল-এ (IPL 2026) নিজেদের ষষ্ঠ ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি কেকেআর। ফলে অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) উপর চাপ বাড়ল। কেকেআর যদি এই ম্যাচেও জয় না পায়, তাহলে লিগ টেবলে সবার শেষেই থাকবে।

DID YOU
KNOW
?
জয়হীন কেকেআর
চলতি আইপিএল-এ প্রথম ৫ ম্যাচ খেলে জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। ৪ ম্যাচে হার কেকেআর-এর।

IPL 2026: ফর্মে ফিরলেন ২৫.২০ কোটি টাকার তারকা ক্যামেরন গ্রিন (Cameron Green)। তাঁর লড়াইয়ের সুবাদে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০ উইকেট হারিয়ে ১৮০ রান করল কলকাতা নাইট রাইডার্স (Gujarat Titans vs Kolkata Knight Riders)। গ্রিন ৫৫ বলে ৭৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। এদিন ৩২ রানে তিন উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় কেকেআর। এই অবস্থায় লড়াই শুরু করেন গ্রিন ও রভম্যান পাওয়েল (Rovman Powell)। ২০ বলে ২৭ রান করেন পাওয়েল। ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই চালান গ্রিন। তিনি খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এদিন দলকে ভরসা দিলেন এই অস্ট্রেলিয়ান (Australian) অলরাউন্ডার।

ব্যর্থ অধিনায়ক রাহানে

এদিন ম্যাচের চতুর্থ বলেই প্রথম উইকেট হারায় কেকেআর। প্রথম বলেই আউট হয়ে যান অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তিনি রান করতে পারেননি। দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হয়ে যান অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। তিনি চার বল খেলে আট রান করেন। চতুর্থ ওভারের শেষ বলে আউট হয়ে যান ওপেনার টিম সিফার্ট (Tim Seifert)। তিনি ১৪ বলে ১৯ রান করেন। অনুকূল রায় (Anukul Roy) সাত বল খেলে নয় রান করেন। রিঙ্কু সিং (Rinku Singh) ফের ব্যর্থ হলেন। এই তারকা ব্যাটার দুই বল খেলে এক রান করেই আউট হয়ে যান। রমনদীপ সিং (Ramandeep Singh) আট বলে ১৭ রান করেন। সুনীল নারিন (Sunil Narine) পাঁচ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। কার্তিক ত্যাগী (Kartik Tyagi) চার বল খেলে ছয় রান করেন। বৈভব অরোরা (Vaibhav Arora) শূন্য রানে অপরাজিত থাকেন।

ভালো বোলিং রাবাডা-সিরাজের

গুজরাটের হয়ে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ২৩ রান দিয়ে জোড়া উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৪৫ রান দিয়ে জোড়া উইকেট নেন অশোক শর্মা (Ashok Sharma)। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও রশিদ খান (Rashid Khan) এক উইকেট করে নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।