MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ICC Men's Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে এসে গেল দক্ষিণ আফ্রিকা দল

ICC Men's Cricket World Cup 2023: ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে এসে গেল দক্ষিণ আফ্রিকা দল

ক্রিকেটে প্রথমসারির দলগুলির অন্যতম দক্ষিণ আফ্রিকা। কিন্তু এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি প্রোটিয়ারা। তারা একাধিকবার বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরে গিয়েছে। এবারের ওডিআই বিশ্বকাপেও ফেভারিট হিসেবে ধরা হচ্ছে না দক্ষিণ আফ্রিকাকে।

1 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 25 2023, 10:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ওডিআই বিশ্বকাপ খেলতে সোমবার ভারতের মাটিতে পা রাখল দক্ষিণ আফ্রিকা দল
Image Credit : South Africa

ওডিআই বিশ্বকাপ খেলতে সোমবার ভারতের মাটিতে পা রাখল দক্ষিণ আফ্রিকা দল

ভারতের মাটিতে ১৯৯৬ ও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ভালো ফল হয়নি দক্ষিণ আফ্রিকার। এবার সাফল্যের আশায় প্রোটিয়ারা।

27
আইপিএল-এ খেলার অভিজ্ঞতা ওডিআই বিশ্বকাপে কাজে লাগাতে চান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা
Image Credit : South Africa

আইপিএল-এ খেলার অভিজ্ঞতা ওডিআই বিশ্বকাপে কাজে লাগাতে চান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার আইপিএল-এ খেলেন। ফলে তাঁরা ভারতের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিত। সেই অভিজ্ঞতাই এবার ওডিআই বিশ্বকাপে কাজে লাগাতে চান প্রোটিয়া ক্রিকেটাররা।

37
এবারের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে আছেন টেম্বা বাভুমা
Image Credit : South Africa

এবারের ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে আছেন টেম্বা বাভুমা

টেম্বা বাভুমার নেতৃত্বে কুইন্টন ডি কক, ডেভিড মিলার, হেইনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদার মতো পরিচিত ক্রিকেটাররা ভারতে ওডিআই বিশ্বকাপ খেলবেন।

47
এবারের ওডিআই বিশ্বকাপে 'চোকার্স' বদনাম ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা
Image Credit : South Africa

এবারের ওডিআই বিশ্বকাপে 'চোকার্স' বদনাম ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা

এখনও পর্যন্ত কোনওবার ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভালো দল নিয়েও বারবার ব্যর্থ হয়েছে প্রোটিয়ারা।

57
ওডিআই বিশ্বকাপের আগে একাধিক ক্রিকেটারের চোট নিয়ে বিব্রত দক্ষিণ আফ্রিকা
Image Credit : South Africa

ওডিআই বিশ্বকাপের আগে একাধিক ক্রিকেটারের চোট নিয়ে বিব্রত দক্ষিণ আফ্রিকা

চোটের জন্য ভারতে আসতে পারেননি অ্যানরিখ নর্খিয়ে, সিসান্দা মাগালা। তাঁদের পক্ষে ওডিআই বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। ফলে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা দল।

67
এবারের ওডিআই বিশ্বকাপে অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, লিজার্ড উইলিয়ামসের উপর ভরসা করছে দক্ষিণ আফ্রিকা
Image Credit : X

এবারের ওডিআই বিশ্বকাপে অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, লিজার্ড উইলিয়ামসের উপর ভরসা করছে দক্ষিণ আফ্রিকা

অ্যানরিখ নর্খিয়ে ও সিসান্দা মাগালার পরিবর্তে অ্যান্ডিল ফেলুকওয়ায়ো ও লিজার্ড উইলিয়ামসকে দক্ষিণ আফ্রিকা দলে নেওয়া হয়েছে।

77
৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা
Image Credit : X

৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা

২৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। তারপর অরুণ জেটলি স্টেডিয়ামে ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচ।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Riyan Parag Vaping: ই-সিগারেট খাওয়ায় রিয়ান পরাগের শাস্তি ঘোষণা বোর্ডের, জরিমানায় রাজস্থানের অধিনায়ককে যা দিতে হচ্ছে
Recommended image2
MI vs SRH: রানের পাহাড় গড়েও হার! ঘরের মাঠে হায়দরাবাদের কাছে পর্যুদস্ত মুম্বই
Recommended image3
Women's T20 World Cup: কবে ঘোষণা হচ্ছে ভারতীয় দলের স্কোয়াড? দিনক্ষণ জানিয়ে দিল BCCI
Recommended image4
PBKS vs RR: পাঞ্জাব কিংসের ঘরের মাঠে চমকপ্রদ জয়, আইপিএল-এ প্লে-অফের আরও কাছে রাজস্থান রয়্যালস
Recommended image5
Cricket Academies: উত্তর-পূর্বে ক্রিকেটের নতুন ভোর, প্রধানমন্ত্রীর হাত ধরে ৬টি অ্যাকাডেমির উদ্বোধন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved