MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?

T20 World Cup Prize Money: মহিলাদের টি-২০ বিশ্বকাপে টাকার ছড়াছড়ি, চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?

ICC Women's T20 World Cup Prize Money: শনিবার থেকে থেকে শুরু হচ্ছে আইসিসি মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টের পুরস্কারমূল্য কত? চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

2 Min read
Author : Subhankar Das
Published : Jun 13 2026, 08:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
মহিলাদের টি ২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে
Image Credit : Getty

মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে

আইসিসি মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (ICC Women's T20 World Cup) শনিবার, ১২ জুন থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী, রাত ১১টায় উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। গত বছর নিজেদের দেশে ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের পর, হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল তাদের প্রথম টি-২০ বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
প্রায় ৭৩.১৮ কোটি টাকা পুরস্কারমূল্য
Image Credit : Getty

প্রায় ৭৩.১৮ কোটি টাকা পুরস্কারমূল্য

এই বছর ইতিহাসে প্রথমবারের মতো টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে, আগে ১০টি দল খেলত। ২৪ দিন ধরে চলা এই টুর্নামেন্টে সাতটি ভিন্ন স্টেডিয়ামে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসি এই বছরের বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্য ঘোষণা করেছে। ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য আইসিসি মোট ৮.৭৬ মিলিয়ন মার্কিন ডলার তথা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩.১৮ কোটি টাকা পুরস্কারমূল্য ঘোষণা করেছে। 

Related Articles

Related image1
ICC Women World Cup 2025: হুটখোলা জিপে বাড়ির পথে এবং তারপর মায়ের হাতে পায়েস! বিশ্বজয়ীর ঘরে ফেরা
Related image2
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
34
চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?
Image Credit : Getty

চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জানেন?

এই অঙ্ক সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অনুষ্ঠিত ২০২৪ সালের বিশ্বকাপের চেয়ে ১০% বেশি। টুর্নামেন্টের ফাইনালে যে দল জিতবে, তারা ইতিহাসের সর্বোচ্চ ২,৩৪০,০০০ মার্কিন ডলার পাবে। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ১৯.৫৫ কোটি টাকা। রানার্স-আপ হওয়া দল পাবে ১,১৭০,০০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯.৭৭ কোটি টাকা। সেমিফাইনালে পরাজিত হওয়া দুটি দল প্রত্যেকে ৬৭৫,০০০ মার্কিন ডলার করে পাবে, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫.৬৪ কোটি টাকা। 

44
লিগ পর্ব থেকে বিদায় নিলেও বিরাট অঙ্কের টাকা
Image Credit : X/BCCIWomen

লিগ পর্ব থেকে বিদায় নিলেও বিরাট অঙ্কের টাকা

শুধু তাই নয়, লিগ পর্বের প্রতিটি ম্যাচ জেতার জন্য আইসিসি বোনাস হিসেবে ৩১,১৫৪ মার্কিন ডলার (প্রায় ২৬ লক্ষ টাকা) দেবে। টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দল লিগ পর্ব থেকে বিদায় নিলেও প্রত্যেককে ন্যূনতম ২৪৭,৫০০ মার্কিন ডলার (প্রায় ২.০৬ কোটি টাকা) দেওয়া নিশ্চিত করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিউই কিংবদন্তি কেন উইলিয়ামসনের
Recommended image2
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Recommended image3
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Recommended image4
India vs Afghanistan: প্রথম ODI-তে বাদ ম্যাচ উইনার? দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image5
2027 ICC Men's Cricket World Cup: আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ, সূচি ঘোষণা আইসিসি-র
Related Stories
Recommended image1
ICC Women World Cup 2025: হুটখোলা জিপে বাড়ির পথে এবং তারপর মায়ের হাতে পায়েস! বিশ্বজয়ীর ঘরে ফেরা
Recommended image2
ICC Women's T20 World Cup Schedule: ভারত-পাকিস্তান ম্যাচ কবে? খেলা কোথায় দেখবেন এবং ম্যাচ শুরুর সময় জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved