IND vs ENG U19: জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড। সেই ম্যাচেই কার্যত, রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া। নেপথ্যে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিং।

IND vs ENG U19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শুক্রবার, জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড (ind vs eng u19 world cup 2026)। 

ভারত বড় স্কোর খাড়া করল ফাইনালে

সেই ম্যাচেই কার্যত, রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া। নেপথ্যে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিং। কার্যত, বিধ্বংসী ব্যাটিং এবং ২২ গজে যেন তিনি রীতিমতো তাণ্ডব চালালেন। উপহার দিলেন ৮০ বলে ১৭৫ রানের দাপুটে ইনিংস (india vs england u19)।

বোলারদের রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছয়। ভাবা যায়? স্ট্রাইক রেট ২১৮.৭৫। যেন পুরো টি-২০ ক্রিকেটের ঢঙে ওয়ান ডে খেললেন। উপহার দিলেন ৮০ বলে ১৭৫ রানের অনবদ্য ইনিংস। অধিনায়ক আয়ুষ মাত্রেকে সঙ্গে নিয়ে গড়েন ১৪২ রানের পার্টনারশিপ এবং বেদান্ত ত্রিবেদীকে নিয়ে গড়েন ৮৯ রানের পার্টনারশিপ। সেই সুবাদেই ভারত বড় স্কোর খাড়া করল ফাইনালে। 

Scroll to load tweet…

বিধ্বংসী ব্যাটিং বৈভবের

দলের আরেক ওপেনার অ্যারন জর্জ ফিরে যান মাত্র ২৬ রানে। অন্যদিকে, অধিনায়ক আয়ুষ মাত্রেও বেশ ভালো খেলেন। তিনি করেন ৫৩ রান। সেইসঙ্গে, বেদান্ত ত্রিবেদীর ঝুলিতে ৩২ রান, ভিহান মালহোত্রার সংগ্রহে ৩০ রান এবং উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু ৪০ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

পাশাপাশি শেষদিকে নেমে আরএস অম্বরিশ করেন ১৮ রান, খিলান প্যাটেলের ঝুলিতে ৩ রান এবং হেনিল প্যাটেলের সংগ্রহে ৫ রান। তবে কনিষ্ক চৌহানের প্রশংসাও করতেই হয়। তিনি ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ৪১১ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন জেমস মিন্টো। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন সেবাস্টিয়ান মরগ্যান এবং অ্যালেক্স গ্রিন। ১টি উইকেট ম্যানি লুমসডেনের দখলে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ৪১২ রান। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার-ব্যাটার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন

ইংল্যান্ডঃ বেন ডকিন্স, জোসেফ মুরস, বেন মায়েস, টমাস রিউ (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), ক্যালেব ফ্যালকনার, র‍্যালফি অ্যালবার্ট, ফারহান আহমেদ, সেবাস্টিয়ান মরগ্যান, জেমস মিন্টো, ম্যানি লুমসডেন, অ্যালেক্স গ্রিন

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।