IND vs NZ T20: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। এই ম্যাচেই ৯৬ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। সেই ঐতিহাসিক ট্রফি জয়ের পরেই, প্রেমিকা মাহিকা শর্মাকে বউয়ের স্বীকৃতি দিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

IND vs NZ T20: বিশ্বজয়ের মঞ্চেই প্রেমের উষ্ণ আলিঙ্গন। চুমুতেই যেন ভালোবাসার ছোঁয়া। মাহিকাকে জড়িয়ে ধরে একাধিকবার ঠোঁট ছুঁয়ে দিলেন হার্দিক। বিশ্বজয়ের আনন্দে তখন উদ্বেলিত সবাই। হার্দিক নিজেও। আর মাহিকা ম্যাচের সময় এবং ম্যাচের পরে, সবসমইয় পাশে থাকলেন হার্দিকের (t20 world cup 2026)। বারবার হাততালি দিলেন নিজের পার্টনারের জন্য। এটাই তো ভালোবাসা। আবেগকে ভাগ করে নেওয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিশ্বজয়ের মঞ্চেই প্রেমের উষ্ণ আলিঙ্গন

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। এই ম্যাচেই ৯৬ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। সেই ঐতিহাসিক ট্রফি জয়ের পরেই, প্রেমিকা মাহিকা শর্মাকে বউয়ের স্বীকৃতি দিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ম্যাচের পর হার্দিক জানালেন, “গত বিশ্বকাপের পর থেকেই বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি আমি। আসলে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। কিন্তু সেই সবকিছু থেকে নিজেকে মুক্ত করে পঞ্চমবারের জন্য ফিরে আসাটা একেবারেই সহজ ছিল না। তবে মাহিকা যেদিন থেকে আমার জীবনে এসেছে, সেইদিন থেকেই সবকিছু ভালো হচ্ছে। তারপর থেকে আমি শুধুই সামনে এগিয়ে চলেছি। তাই মাহিকার কথা আলাদা করে না বললেই নয় আজকে। আমার স্ত্রী এইভাবে পাশে না থাকলে, অনেককিছুই সম্ভব হত না। আমি সত্যিই আজ খুব খুশি। কারণ, আমার স্ত্রী পাশে আছে সবসময়।"

কী বলছেন হার্দিক?

তাঁর কথায়, “এমন একটা জয়ের জন্যই তো বেঁচে থাকা। এইরকম ট্রফি জয়ের জন্যই তো লড়াই করা। দেশের জন্য আরও বেশি সম্ভব ট্রফি জেতাই আমার একমাত্র লক্ষ্য। বার্বাডোজ়ে সেই ঐতিহাসিক জয়ের পরই ঠিক করে নিয়েছিলাম যে, এবার যে যে প্রতিযোগিতায় খেলতে নামব, সবগুলোতে জেতার চেষ্টা করব। আমি শুধু ট্রফি জিততে চাই। হ্যাঁ, তার পিছনে প্রচুর এবং কঠোর পরিশ্রম থাকে। তাই আমাকে যারা সাহায্য করেন, তারাও প্রচুর পরিশ্রম করেন। আমার সিকিউরিটি অফিশিয়াল, কুক, ডায়েটিশিয়ান, ফিজিও এবং ট্রেনাররাই আমাকে পুরো বদলে দিয়েছেন। আমার দলের কারও কৃতিত্ব একটুও কম নয়। তাই ওনাদের সকলকে অনেক ধন্যবাদ। তবে আজ ভীষণ আবেগপ্রবণ লাগছে। খুব খুব উত্তেজিত লাগছে। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের অনুভূতিই যেন আলাদা।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।