IND vs NZ T20: হাই-ভোল্টেজ ফাইনালে, রীতিমতো মাথা ঠাণ্ডা রেখে বল করে গেলেন বুমরা। হিমশীতল মানসিকতাকে সঙ্গী করেই অসাধারণ বোলিং করলেন যশপ্রীত। চার ওভার হাত ঘুরিয়ে দিলেন মাত্র ১৫ রান। সেইসঙ্গে, ঝুলিতে ৪ উইকেট। ইকোনমি রেট ৩.৮০। একেবারে সঠিক সময়ে জ্বলে উঠলেন।

IND vs NZ T20: বুম বুম বুমরা! কার্যত, দাপুটে বোলিং এবং সবথেকে বেশি উইকেট পকেটে। ফাইনাল ম্যাচে আবারও জাত চেনালেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা পেস বোলার যশপ্রীত বুমরা (india-new zealand match)। 

বুম বুম বুমরা!

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। যে ম্যাচে ৯৬ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া। আর সেই জয়ের পিছনে অনেকটাই অবদান বুম বুম বুমরার। নেপথ্যে তাঁর দুর্দান্ত বোলিং।

হাই-ভোল্টেজ ফাইনালে, রীতিমতো মাথা ঠাণ্ডা রেখে বল করে গেলেন বুমরা। হিমশীতল মানসিকতাকে সঙ্গী করেই অসাধারণ বোলিং করলেন যশপ্রীত। চার ওভার হাত ঘুরিয়ে দিলেন মাত্র ১৫ রান। সেইসঙ্গে, ঝুলিতে ৪ উইকেট। ইকোনমি রেট ৩.৮০। একেবারে সঠিক সময়ে জ্বলে উঠলেন। 

বল হাতে দাপট বুমরার

হ্যাটট্রিকের সুযোগও তাঁর সামনে চলে এসেছিল। একটুর জন্য মিস হয়। বুমরার শিকারের তালিকায় আছেন নিউজিল্যান্ড ব্যাটার রাচিন রবীন্দ্র, অধিনায়ক মিচেল স্যান্টনার, জেমস নিশাম এবং ম্যাট হেনরি। তাদের মধ্যে স্যান্টনার যখন ৪৩ রানে ব্যাট করছেন, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন বুমরা। 

অপরদিকে, ক্রিজে আসতেই রাচিন রবীন্দ্র, জেমস নিশাম এবং ম্যাট হেনরিকে পত্রপাট প্যাভিলিয়নে ফেরত পাঠান বুম বুম বুমরা। জয়ের পর তিনি জানালেন, "দারুণ লাগছে। ঘরের মাঠে এই জয় অসাধারণ। আমি জানতাম যে, মাঠে নেমে আমাকে ঠিক কী করতে হবে। তাই আমি আমার সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলাম। আমি অনবরত চেষ্টা করে গেছি। পরিশ্রম করেছি। তারই গোল পেলাম। আমি ভীষণ খুশি।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।