IND vs PAK T20 World Cup: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই মুখোমুখি ভারত বনাম পাকিস্তান।
IND vs PAK T20 World Cup: হাইভোল্টেজ ম্যাচে সম্মানের লড়াই। রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে (india vs pakistan t20 world cup 2026)। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই মুখোমুখি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan T20 match)।
ইতিমধ্যেই টস হয়ে গেছে। আর টসে জিতে বোলিং নিল পাকিস্তান। টসে জিতে পাক অধিনায়ক সলমন আলি আঘা বললেন, “আমার মনে হয়, প্রথম কয়েকটা ওভার বোলারদের অনেকটাই সাহায্য করবে। তাই আমরা সেটাকে কাজে লাগাতে চাই। এই চ্যালেঞ্জের জন্য সবাই উত্তেজিত।" পাকিস্তান দলের কোনও পরিবর্তন হচ্ছে না।
অন্যদিকে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, “আমরা প্রথম থেকেই ব্যাট করার কথা ভাবছিলাম। দলে দুটি পরিবর্তন এসেছে। অভিষেক শর্মা প্রথম একাদশে এসেছেন এবং আর্শদীপ সিংয়ের পরিবর্তে কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়েছে।"
উল্লেখ্য, দুই দল এখনও পর্যন্ত, ১৬বার টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩টি ম্যাচে জিতেছে ভারত। ভালো বিষয় একটাই যে, বৃষ্টিপাত হয়নি কলম্বোতে। আকাশের মুখ ভার থাকলেও, জলে ভেজেনি প্রেমদাসা। ফলে, সঠিক সময়তেই টস হয়েছে এবং সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হতে চলেছে।
দুই দলের প্রথম একাদশ
ভারতঃ অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, সিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা
পাকিস্তানঃ সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সলমন আলি আঘা (অধিনায়ক), বাবর আজম, মহম্মদ নওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটকিপার-ব্যাটার), শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
