IND vs SA 2nd Test: সবকিছুকে ছাপিয়ে গেলেন সেনুরান মুথুস্বামী। দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। নিঃসন্দেহে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর অসাধারণ সেঞ্চুরির সুবাদেই, বড় স্কোর খাড়া করল দক্ষিণ আফ্রিকা। সেনুরান মুথুস্বামীর সংগ্রহে ১০৯ রান।

IND vs SA 2nd Test: রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা। ৪৮৯ রানে শেষ হল প্রোটিয়াদের ইনিংস। টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা (ind vs sa second test)। শুরুটা খারাপ হয়নি প্রোটিয়াদের। ওপেনার এইডেন মার্করাম করেন ৩৮ রান, রায়ান রিকেলটনের সংগ্রহে ৩৫ রান এবং ট্রিস্টান স্টাবসের ঝুলিতে ৪৯ রান। একটুর জন্য তিনি অর্ধ-শতরান মিস করেন (india vs south africa today match live)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা

অন্যদিকে, টেম্বা বাভুমা করেন ৪১ রান এবং টনি ডি জর্জি ২৮ রান যোগ করেন স্কোরবোর্ডে এবং ভিয়ান মুল্ডারের সংগ্রহে ১৩ রান। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেলেন সেনুরান মুথুস্বামী। দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। নিঃসন্দেহে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর অসাধারণ সেঞ্চুরির সুবাদেই, বড় স্কোর খাড়া করল দক্ষিণ আফ্রিকা। সেনুরান মুথুস্বামীর সংগ্রহে ১০৯ রান।

অপরদিকে, কাইল ভেরেইনের ঝুলিতে ৪৫ রান। মার্কো জানসেনও কিন্তু বড় ইনিংস উপহার দেন। তিনি করেন ৯৩ রান। এছাড়া সাইমন হার্মারের ঝুলিতে ৫ রান এবং কেশব মহারাজ ১২ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪৮৯ রানে।

ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। অন্যদিকে, ২টি করে উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। সিরিজ ড্র করতে গেলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে। নাহলে সিরিজে জয় ছিনিয়ে নেবে দক্ষিণ আফ্রিকা।

ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া

জবাবে ব্যাট করতে নেমেছে ভারত। আপাতত দ্বিতীয় দিনের শেষে, টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৯ রান। ক্রিজে কেএল রাহুল ২ রানে এবং যশস্বী জয়সওয়াল ৭ রানে অপরাজিত রয়েছেন। 

ভারতের প্রথম একাদশঃ কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশঃ এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার-ব্যাটার), মার্কো জানসেন, সেনুরান মুথুস্বামী, সাইমন হার্মার, কেশব মহারাজ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।