MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs SA T20: বদলা নেবে দক্ষিণ আফ্রিকা নাকি ভারতের দাপট? সুপার এইটে মহারণ

IND vs SA T20: বদলা নেবে দক্ষিণ আফ্রিকা নাকি ভারতের দাপট? সুপার এইটে মহারণ

IND vs SA T20: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে হাইভোল্টেজ ম্যাচ। সেমিফাইনালের পথে এগোতে গেলে এই ম্যাচ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 22 2026, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ভারতীয় ক্রিকেট দল এখন সুপার এইট পর্বের জন্য তৈরি
Image Credit : AFP

ভারতীয় ক্রিকেট দল এখন সুপার এইট পর্বের জন্য তৈরি

গ্রুপ পর্বে দুর্দান্ত জয়ের পর, ভারতীয় ক্রিকেট দল এখন সুপার এইট পর্বের জন্য তৈরি। গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ জিতে ভারতীয় দল পরের রাউন্ডে প্রবেশ করেছে। এবার ২২ ফেব্রুয়ারি, তাদের প্রথম সুপার এইটের ম্যাচে টিম ইন্ডিয়া শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এই পরিস্থিতিতে দুই দলের মধ্যে অতীতের রেকর্ড কেমন এবং কোন দলের জয়ের সম্ভাবনা বেশি? তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

26
গ্রুপ পর্বে ভারত যেমন অপরাজেয় ছিল
Image Credit : AFP

গ্রুপ পর্বে ভারত যেমন অপরাজেয় ছিল

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যেটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। গ্রুপ পর্বে ভারত যেমন অপরাজেয় ছিল, দক্ষিণ আফ্রিকাও ঠিক তেমনই পারফর্ম করেছে। প্রোটিয়া দলও গ্রুপ পর্বে একটিও ম্যাচ না হেরে সুপার এইটে পৌঁছে গেছে। দুই দলই দারুণ ফর্মে থাকায় ম্যাচটি যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে, তা নিয়ে বিশেষজ্ঞরা নিশ্চিত।

Related Articles

Related image1
IND vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কি ভেসে যাবে? আহমেদাবাদের আবহাওয়া নিয়ে বড় আপডেট
Related image2
IND vs USA T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাৎ! আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় ভারতের
36
পরিসংখ্যানে এগিয়ে ভারত?
Image Credit : AFP

পরিসংখ্যানে এগিয়ে ভারত?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস দেখলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ ভালো। আইসিসি টুর্নামেন্টে, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে, টিম ইন্ডিয়া প্রায়শই প্রোটিয়াদের উপর দাপট দেখিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এই মেগা টুর্নামেন্টে দুই দল মোট ৭বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জয় পেয়েছে ৫ বার, আর দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র ২ বার। এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে যে, এই ম্যাচে ভারতই ফেভারিট হিসেবে মাঠে নামবে।

46
হারের বদলা নিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা
Image Credit : BCCI

হারের বদলা নিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা

ভারত আর দক্ষিণ আফ্রিকা শেষবার মুখোমুখি হয় গত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচটি ক্রিকেট ইতিহাসের অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ ছিল। শেষ ওভার পর্যন্ত, সেই লড়াই চলে। ভারত ৭ রানে জিতে বিশ্বকাপ ঘরে তোলে। সেই ম্যাচে 'রান মেশিন' বিরাট কোহলি দুর্দান্ত ইনিংস খেলেন সেই ম্যাচে। এবার সেই হারের বদলা নিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা।

56
সবার নজরে অভিষেক শর্মা
Image Credit : BCCI

সবার নজরে অভিষেক শর্মা

সবার নজর ভারতের ওপেনিং জুটির দিকে। তরুণ ব্যাটার অভিষেক শর্মা যদি এই ম্যাচে সুযোগ পান, তবে তিনি কেমন খেলেন তা দেখার মতো হবে। এই বিশ্বকাপে অভিষেক এখনও রানের খাতা খুলতে পারেননি। পরপর ব্যর্থতার ফলে, তিনি বেশ চাপে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি বড় ইনিংস খেলে তিনি সমালোচকদের জবাব দিতে চাইবেন।

66
ভয়ঙ্কর লড়াইয়ের জন্য মঞ্চ প্রস্তুত
Image Credit : AFP

ভয়ঙ্কর লড়াইয়ের জন্য মঞ্চ প্রস্তুত

রবিবারের এই ম্যাচে শেষ হাসি কে হাসবে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। ভারত যেমন তাদের জয়ের ধারা বজায় রাখতে চাইবে, তেমনই দক্ষিণ আফ্রিকা চাইবে পুরনো হারের বদলা নিতে। আহমেদাবাদের পিচ ব্যাটিং-সহায়ক হওয়ার সম্ভাবনা থাকায় বড় রানের ম্যাচ আশা করা যায়। সবমিলিয়ে, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা যে একটি জমজমাট ম্যাচ দেখতে চলেছেন, তা প্রায় নিশ্চিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
Latest Videos
Recommended Stories
Recommended image1
Arshdeep Singh Fined: মেজাজ হারিয়ে বিপাকে! বিশ্বকাপ জিতেও বড় শাস্তি পেলেন আর্শদীপ, জরিমানা করল ICC
Recommended image2
T20 বিশ্বকাপের ট্রফি নিয়ে হনুমান মন্দিরে কেন? প্রশ্ন করতেই TMCর কীর্তিকে ধুয়ে দিলেন পূজারী
Recommended image3
IPL 2026: সবথেকে লম্বা সিজন হতে চলেছে এবারের আইপিএলে, সঙ্গে থাকবে আরও একাধিক চমক?
Recommended image4
Gautam Gambhir Coach: 'তারকাতন্ত্র'-কে ভেঙে দিয়ে গৌতম বললেন, "আমরা আরও নির্দয় ক্রিকেট খেলতে চাই"
Recommended image5
Team India 131 crore Cash Prize: বিশ্বকাপ জেতায় সূর্যদের ১৩১ কোটি নগদ অর্থের পুরস্কার বোর্ডের, কারা কারা পাচ্ছেন এই বিপুল টাকা
Related Stories
Recommended image1
IND vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কি ভেসে যাবে? আহমেদাবাদের আবহাওয়া নিয়ে বড় আপডেট
Recommended image2
IND vs USA T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাৎ! আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved