IND vs SL Test Series: দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে দারুণভাবে ম্যাচে ফিরল শ্রীলঙ্কা। অভিষেক হওয়া নতুন দুই ক্রিকেটার কেশরা নুওয়ান্থা ও প্রভাত জয়াসুরিয়ার দাপটে কিছুটা চাপে ভারত। সেঞ্চুরি করা দেবদূত পাদিক্কাল (১৬৭), কেএল রাহুল (৮২) ও ঋষভ পন্থকে (৩৯) হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেট হারিয়ে ৪৬০ রান।
IND vs SL Test Series: বৃষ্টির পর ম্যাচে ফিরল শ্রীলঙ্কারবোলাররা। দ্বিতীয় দিনের অনেকটা সময় নষ্ট হল বৃষ্টির জন্য। গলে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে, শ্রীলঙ্কার হয়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন অভিষেক হওয়া নতুন দুই ক্রিকেটার তথা পেসার কেশরা নুওয়ান্থা এবং প্রভাত জয়াসুরিয়া (india sri lanka cricket match scorecard)। বৃষ্টির জন্য প্রথম সেশন ভেস্তে যাওয়ার পর, দ্বিতীয় সেশনে তিন-তিনটি উইকেট তুলে নিয়ে ভারতকেচাপে ফেলে দেন তারা। চা-বিরতির সময় ভারতের স্কোর দাঁড়ায় ৯৪ ওভারে ৩৬৪/৫। ক্রিজে ছিলেন ধ্রুব জুরেল (১৯*) এবং রবীন্দ্র জাদেজা (৪*)। এই সেশনে শ্রীলঙ্কা সেঞ্চুরিকারী দেবদূত পাডিক্কাল (১৬৭), কেএল রাহুল (৮২) এবং ঋষভ পন্থের (৩৯) উইকেট তুলে নেয়।
পাডিক্কালের দুরন্ত ইনিংসে ইতি!
বৃষ্টির কারণে প্রথম সেশন ভেস্তে যাওয়ায়, ভারত তাদের আগের দিনের স্কোর ২৮৮/২ থেকে খেলা শুরু করে। ক্রিজে ছিলেন পন্থ ও পাডিক্কাল। দিনের প্রথম উইকেট হিসেবে পন্থ আউট হন। নুওয়ান্থার বলে ৩৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৮১তম ওভারে নুওয়ান্থাকে আক্রমণ করতে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন পন্থ। কিন্তু ব্যাটের কানায় লেগে বল হাওয়ায় ভেসে যায়। মিড-অফে থাকা সোনাল দিনুশা ডানদিকে ছুটে গিয়ে একটি স্লাইডিং ক্যাচ নেন।
পন্থ আউট হওয়ার পর ক্রিজে ফেরেন কেএল রাহুল। প্রথম দিনে ৭৭ রানে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন তিনি। কিন্তু এদিন মাত্র পাঁচ রান যোগ করেই আউট হয়ে যান। ৮৫তম ওভারে কেশরা নুওয়ান্থার বলে ৮২ রানে ফেরেন তিনি। এরপর দেবদূত পাডিক্কালেড় সঙ্গে ক্রিজে যোগ দেন ধ্রুব জুরেল। দু'জনে মিলে ৩৮ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু ৯২তম ওভারে প্রভাত জয়াসুরিয়ার বলে ১৬৭ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন পাডিক্কাল। সবমিলিয়ে, আগের দিনের স্কোরের সঙ্গে ৭৬ রান যোগ করে ভারত। কিন্তু হারিয়ে ফেলে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। দিনের শেষ সেশনের আগে ৯৪ ওভারে ভারতের স্কোর ছিল ৩৬৪/৫।
Sri Lanka Cricket XI vs India: পরপর ৩ ছক্কা, শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে ভারতকে জেতালেন সিরাজ
দ্বিতীয় দিনে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করল শ্রীলঙ্কা
এরপর শেষ সেশনে অনেকটা রান যোগ করে টিম ইন্ডিয়া। আপাতত দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৯ উইকেট হারিয়ে ৪৬০ রান। ক্রিজে কূলদীপ যাদব ১২ রানে এবং প্রসিধ কৃষ্ণ ১ রানে অপরাজিত রয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


