IND vs ZIM T20 2026: কার্যত, ব্যাট হাতে তাণ্ডব চালালেন তিনি এবং শাসন করলেন জিম্বাবোয়ের বোলারদের। বুঝিয়ে দিলেন, টিম ম্যানেজমেন্ট কেন তাঁর উপর ভরসা করছে। 

IND vs ZIM T20 2026: চিপকে চমক দেখালেন অভিষেক। শারীরিক অসুস্থতা, পরপর তিন ম্যাচে শূন্য এবং একাধিক সমালোচনার যোগ্য জবাব যেন ২২ গজেই দিলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা (ind vs zim t20)। কার্যত, ব্যাট হাতে তাণ্ডব চালালেন তিনি এবং শাসন করলেন জিম্বাবোয়ের বোলারদের। বুঝিয়ে দিলেন, টিম ম্যানেজমেন্ট কেন তাঁর উপর ভরসা করছে। কখনও অফ দিয়ে, কখনও আবার মিড অন, আবার কখনও কভার ড্রাইভ! অভিষেক যেদিন ফর্মে থাকবেন, সেইদিন বিপক্ষ বোলারদের যে বিপদ আছে, তা আবারও প্রমাণিত। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

“সবাই সবসময় আমার পাশে থেকেছে", বলছেন অভিষেক

উপহার দিলেন ৩০ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস। স্ট্রাইক রেট যেখানে ১৮৩.৩৩। অভিষেকের দাপুটে ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত বনাম জিম্বাবোয়ে। সেই ম্যাচেই ৭২ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া (ind vs zim t20 2026)। আর যে জয়ের পিছনে অন্যতম অবদান রয়েছে অভিষেকের। 

ম্যাচ শেষে অভিষেক জানালেন, “দলের হয়ে রান করতে পারলে সবসময়ই ভালো লাগে। সবথেকে বড় বিষয়, দলের জয়ের জন্য অবদান রাখতেও পেরেছি আমি। আসলে অনেকদিন ধরেই এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম। অবশেষে পেলাম। আজ আমি ভীষণ খুশি। আমি শুরু থেকেই চেষ্টা করছিলাম, যতটা বেশি সময় পিচে টিকে থাকা যায়। তাই ক্রিজে একটু বেশি সময় কাটানোও আমার লক্ষ্য ছিল।"

শাসন করলেন জিম্বাবোয়ের বোলারদের

টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনারের কথায়, “দলের প্রত্যেকে যেভাবে আমার পাশে এসে দাঁড়ায়, সেইজন্য গোটা দলকে আমি ধন্যবাদ দিতে চাই। শেষদিকে আর মনেই হয়নি যে, আমি দলের হয়ে রান করতে পারছি না। এতটাই ভালোভাবে আমার খেয়াল রেখেছে সকলে মিলে। অনুশীলনই থেকে হোটেল, সবাই সবসময় আমার পাশে থেকেছে। আমার বড় রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা। এটা সবাই আমাকে বলত। শুধু নিজের উপর বিশ্বাস রাখতে বলেছিল। আমি সেটাই করে দেখিয়েছি।" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।