MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ঋষভ পন্থ নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে অনিশ্চিত জসপ্রীত বুমরা?

ঋষভ পন্থ নেই, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে অনিশ্চিত জসপ্রীত বুমরা?

England vs India: বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। ভারতীয় দল সিরিজে ১-২ পিছিয়ে। ফলে সমতা ফেরাতে হলে ওভালে (Kennington Oval) জয় পেতে হবে শুবমান গিলদের (Shubman Gill)।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 29 2025, 05:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন, ওভাল টেস্টে নেই ঋষভ পন্থ
Image Credit : Getty

ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন, ওভাল টেস্টে নেই ঋষভ পন্থ

৬ সপ্তাহ বিশ্রামে, ওভাল টেস্টে নেই ঋষভ পন্থ

বৃহস্পতিবার শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের সহ-অধিনায়ক তথা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন পায়ে চোট পান ঋষভ। তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছে। এই কারণেই ওভাল টেস্টে খেলতে পারবেন না ঋষভ।

DID YOU
KNOW
?
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে ভারত
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ১-২ পিছিয়ে ভারতীয় দল। বৃহস্পতিবার শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ফিটনেস-সমস্যায় ওভাল টেস্টে অনিশ্চিত ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা
Image Credit : Getty

ফিটনেস-সমস্যায় ওভাল টেস্টে অনিশ্চিত ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা

ওভালে খেলবেন না জসপ্রীত বুমরা?

ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরার ফিটনেস নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে খেলার পর দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন এই পেসার। এরপর লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেললেও, ওভাল টেস্টে অনিশ্চিত বুমরা। তাঁর ফিটনেস নিয়ে ফের সমস্যা তৈরি হয়েছে বলে ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে। ফলে ভারতের পেস আক্রমণ দুর্বল হয়ে যেতে পারে।

৩১
৩১ জুলাই শুরু ওভাল টেস্ট
৩১ জুলাই ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে।

Related Articles

Related image1
Rishabh Pant: হেডিংলিতে জোড়া শতরান, ভারতের হারের পরেও স্বীকৃতি ঋষভ পন্থের
Related image2
Rishabh Pant: ব্র্যাডম্যান, লারা, দ্রাবিড়ের সঙ্গে একই সারিতে জায়গা করে নেবেন ঋষভ পন্থ?
36
ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে ওভাল টেস্টে খেলবেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল
Image Credit : Getty

ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে ওভাল টেস্টে খেলবেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল

ওভালে খেলছেন ধ্রুব জুরেল

ঋষভ পন্থ চোট পাওয়ায় তাঁর পরিবর্ত হিসেবে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে খেলতে নামছেন ধ্রুব জুরেল। এই উইকেটকিপার-ব্যাটার এর আগে ভারতীয় দলের হয়ে একাধিক টেস্ট ম্যাচ খেলেছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে খেলা সহজ হবে না। ভালো পারফরম্যান্স দেখানোর জন্য জুরেলের উপর চাপ থাকবে।

46
জসপ্রীত বুমরা খেলতে না পারলে ওভালে তাঁর পরিবর্ত হবেন বাংলার পেসার আকাশ দীপ?
Image Credit : Getty

জসপ্রীত বুমরা খেলতে না পারলে ওভালে তাঁর পরিবর্ত হবেন বাংলার পেসার আকাশ দীপ?

ওভালে খেলবেন আকাশ দীপ?

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বাংলার পেসার আকাশ দীপ। তবে চোটের জন্য তিনি ম্যাঞ্চেস্টার টেস্টে খেলতে পারেননি। ফিট হয়ে উঠলে ওভালে জসপ্রীত বুমরার পরিবর্ত হিসেবে ভারতীয় দলে ফিরতে পারেন আকাশ দীপ। এই পেসার ফের ভালো পারফরম্যান্স দেখালে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের উপর চাপ তৈরি হবে।

56
ওভালে আর্শদীপ সিংয়ের টেস্ট অভিষেক হতে পারে, বাদ পড়তে পারেন অংশুল কম্বোজ
Image Credit : Getty

ওভালে আর্শদীপ সিংয়ের টেস্ট অভিষেক হতে পারে, বাদ পড়তে পারেন অংশুল কম্বোজ

ওভালে খেলবেন আর্শদীপ সিং?

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তবে ওভাল টেস্টে প্রথমবার তিনি খেলার সুযোগ পেতে পারেন। অংশুল কম্বোজের পরিবর্ত হিসেবে দলে আসতে পারেন আর্শদীপ। তিনি টেস্টে অভিষেকের অপেক্ষায়। ভারতীয় শিবিরের আশা, খেলার সুযোগ পেলে ভালো পারফরম্যান্স দেখাবেন আর্শদীপ।

66
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব
Image Credit : ANI

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব

ওভালে খেলবেন কুলদীপ যাদব?

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। তবে ওভালে সিরিজের শেষ টেস্টে খেলার সুযোগ পেতে পারেন এই স্পিনার। তিনি থাকলে ভারতীয় দলের বোলিং আক্রমণে বৈচিত্র বাড়বে। এই কারণেই কুলদীপকে ওভালে খেলার সুযোগ দেওয়া হতে পারে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: সমালোচক এবং বয়সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনি, ২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে ছুটছেন রোহিত
Recommended image2
2027 Cricket World Cup: প্রকাশিত ওডিআই বিশ্বকাপের সূচি, প্রথম ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া
Recommended image3
Smit Machchhar: 'ক্যাপ্টেন স্মিত মচ্ছরের জন্য গর্বিত ভারত,' শ্রদ্ধা সেহওয়াগ-যুবরাজের
Recommended image4
ICC Playing Conditions: দিনেরও টেস্টে চালু গোলাপি বল, সময় নষ্টে ব্যাটারকেও শাস্তি, নতুন নিয়ম আনল ICC
Recommended image5
Asian Games 2026 Team India: শ্রীলঙ্কাকে ৪৫ রানে অল আউট করে ফাইনালে ভারত, সোনা জেতার ম্যাচে শ্রেয়সদের সামনে পাকিস্তান
Related Stories
Recommended image1
Rishabh Pant: হেডিংলিতে জোড়া শতরান, ভারতের হারের পরেও স্বীকৃতি ঋষভ পন্থের
Recommended image2
Rishabh Pant: ব্র্যাডম্যান, লারা, দ্রাবিড়ের সঙ্গে একই সারিতে জায়গা করে নেবেন ঋষভ পন্থ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved