India T20 Cricket World Cup 2026: প্রসঙ্গত, এরপরেই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের আগে এই জয় তো নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে গোটা দলের। তবে এই কথাও ঠিক যে, ভারতীয় দলের যা গভীরতা, তাতে যে কোনও প্রতিপক্ষই খড়কুটোর মতো উড়ে যেতে পারে।

India T20 Cricket World Cup 2026: পারফরম্যান্স ভালো হলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (T20 World Cup 2026)। সেটা তাঁর কথা থেকেই স্পষ্ট। কারণ, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে জয় এলও, দলের পারফরম্যান্স যেন কিছুতেই প্রত্যাশাপূরণ করতে পারছে না তাঁর (india pakistan match)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নামিবিয়াকে ৯৩ রানে হারানোর পর, সেই কথাই জানালেন সূর্য। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের কথায়, "ভালো ম্যাচ হল। ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসন শুরুটা দারুণ করেছিল। ৬-৭ ওভারের মনে হচ্ছিল ২৪০-২৫০ রান হয়ে যাবে। তবে সেটা হল না। কারণ, উইকেটে বল একটু থেমে থেমে আসছিল। নামিবিয়ার বোলারেরাও খুব ভালো বল করল। ওদের কৃতিত্ব কেড়ে নিতে চাই না কোনওভাবেই। ক্রিকেট এই জন্যই অনিশ্চয়তার খেলা।’’

"আমাদের কাছে তো প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ"

সূর্য আরও জানালেন, "বুমরা পুরো ৪ ওভার বল করল। এটা আমাদের কাছে বড় পাওনা। অক্ষর পটেলের সঙ্গে জুটিতে বরুণ চক্রবর্তীও খুব ভালো বল করল। তবে হার্দিক দুর্দান্ত। যেমন ভালো ব্যাট করল, সেইরকমই দুর্দান্ত বোলিং। শেষদিকের ওভারগুলোতেও বেশ ভালো বল করল ও। যখন প্রয়োজন হচ্ছে, তখনই কিছু না কিছু করে দিচ্ছে। আসলে আমাদের কাছে তো প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। শুরুটা হয়তো আমরা নিখুঁত করতে পারিনি। তবে দল ঠিক পথেই এগিয়ে চলেছে।’’

প্রসঙ্গত, এরপরেই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচের আগে এই জয় তো নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে গোটা দলের। তবে এই কথাও ঠিক যে, ভারতীয় দলের যা গভীরতা, তাতে যে কোনও প্রতিপক্ষই খড়কুটোর মতো উড়ে যেতে পারে। 

হার্দিকের মুখে বোলারদের প্রশংসা

কিন্তু তবুও আত্মতুষ্টিতে ভুগতে চান না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে, হার্দিক জানালেন, "খেলাটা দারুণভাবে উপভোগ করছি। ২ মাস ধরে প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য। আপাতত বলতে নেই, সবকিছু ঠিকঠাক চলছে। ব্যাট করতেও ভালো লাগে। সুযোগ এলে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করি। আর রান পেলে দারুণ অনুভূতি হয় এবং শরীর একদম ঠিক আছে। নিজেও কঠোর পরিশ্রম করতে পারছি। এমনিতে আমাদের বোলিং আক্রমণও বেশ ভালো জায়গায় আছে। আমাদের দলে ভালোমানের পেস বোলার এবং স্পিনারেরা রয়েছেন। অক্ষর, বরুণ এবং কুলদীপ যাদবরা এককথায় দুর্দান্ত।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।