ACC Rising Stars Asia Cup 2026: নিউজিল্যান্ড সফরের (India A tour of New Zealand, 2026) পর এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপে খেলবে ভারতীয় এ দল। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আইপিএল-এ (IPL 2027) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তারকা রিঙ্কু সিং (Rinku Singh) ভারতীয় এ দলে বিশেষ দায়িত্ব পেয়েছেন।
KNOW
Rinku Singh News: এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের (ACC Rising Stars Asia Cup 2026) জন্য ঘোষিত ভারতীয় 'এ' দলে বদল হল। চোটের কারণে দল থেকে সরে দাঁড়ালেন রজত পতিদার (Rajat Patidar)। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)। পাশাপাশি দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। রবিবার বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে ভারতীয় ‘এ’ দলে এই বদলের কথা জানানো হয়েছে। বিসিসিআই জানিয়েছে, চোটের সমস্যা সামলানোর কারণে ৫০ ওভারের ফর্ম্যাটে আপাতত নির্বাচনের জন্য তাঁকে বিবেচনা না করার অনুরোধ করেছেন পতিদার। সেই কারণেই এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের ভারতীয় 'এ' দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তাঁর জায়গায় বাদোনিকে দলে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক কমিটি। একই সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিঙ্কুর হাতে।
ভারতীয় 'এ' দলের নেতৃত্বে তিলক ভার্মা
বিসিসিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, 'রজত পতিদার বিসিসিআই-কে জানিয়েছেন, নিজের চোটের সমস্যা সামলানোর কারণে ৫০ ওভারের ফর্ম্যাটে নির্বাচনের জন্য তাঁকে বিবেচনা করা উচিত নয়। সেই অনুযায়ী, এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের ভারতীয় 'এ' দল থেকে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। পুরুষদের নির্বাচক কমিটি রিঙ্কু সিংকে নতুন সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। পাশাপাশি পতিদারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আয়ুষ বাদোনি।' ১৫ সদস্যের ভারতীয় 'এ' দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা (Tilak Varma)। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন রিঙ্কু। এছাড়াও দলে রয়েছেন অভিষেক শর্মা, (Abhishek Sharma) বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), প্রভসিমরন সিং (Prabhsimran Singh) এবং কুমার কুশাগ্রর (Kumar Kushagra) মতো ক্রিকেটাররা। স্কোয়াডে জায়গা পেয়েছেন সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব এবং আর্শাদ খান।
একই গ্রুপে ভারত-পাকিস্তান
এই প্রতিযোগিতায় ভারতীয় 'এ' দল রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে রিঙ্কুদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল এবং পাকিস্তান 'এ'। অন্যদিকে, গ্রুপ এ-তে রয়েছে বাংলাদেশ 'এ', শ্রীলঙ্কা 'এ', আফগানিস্তান 'এ' এবং হংকং, চায়না। দুই গ্রুপের প্রথম দু'টি দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমি-ফাইনাল। প্রতিযোগিতার ফাইনাল হবে ২৯ নভেম্বর।
এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপের ভারতীয় 'এ' দল
তিলক বর্মা (অধিনায়ক), রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং (উইকেটকিপার), কুমার কুশাগ্রা (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপ্রজ নিগম, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, হর্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান ও আয়ুষ বাদোনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।













