MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • India vs England: ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ভারতের রেকর্ড কেমন?

India vs England: ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ভারতের রেকর্ড কেমন?

2026 ICC Men's T20 World Cup: রবিবার টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs England)। এই ম্যাচের আগে উত্তেজনা বাড়ছে। টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ভারত।

3 Min read
Author : Soumya Ganguly
Published : Mar 04 2026, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল
Image Credit : Getty

বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল

বৃহস্পতিবার ওয়াংখেড়েতে মহারণ

বৃহস্পতিবার চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ হতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে অতীতে অনেকবার ভারত-ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ হয়েছে। তবে বৃহস্পতিবারের ম্যাচ সম্পূর্ণ আলাদা। টি-২০ বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে খেলতে নামছে দুই দল। ফলে ওয়াংখেড়েতে জমজমাট লড়াই হতে চলেছে।

DID YOU
KNOW
?
অভিষেক শর্মার নজির
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ভারতের ব্যাটারদের মধ্যে শতরান করেছেন একমাত্র অভিষেক শর্মা।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
চলতি টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স ভারত ও ইংল্যান্ডের
Image Credit : Getty

চলতি টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স ভারত ও ইংল্যান্ডের

ওয়াংখেড়েতে দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষা

ভারত ও ইংল্যান্ড চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে। দুই দলই ছয়টি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে দুই দলই অসাধারণ ফর্মে। বৃহস্পতিবার ফের দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষা। ভারতীয় দল টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলতে নামছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সহজ না-ও হতে পারে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।

৩
পরপর ৩ বার সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড।
পরপর ৩ বার টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই হতে চলেছে।

Related Articles

Related image1
India vs England: 'ওয়াংখেড়েকে চুপ করিয়ে দিতে চাই,' হুঁশিয়ারি স্যাম কারানের
Related image2
Jasprit Bumrah: সেমি-ফাইনালে পার্থক্য গড়ে দেবেন জসপ্রীত বুমরা, আশায় গ্লেন ম্যাকগ্রাথ
38
চতুর্থবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলতে নামছে ভারত ও ইংল্যান্ড
Image Credit : Getty

চতুর্থবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে খেলতে নামছে ভারত ও ইংল্যান্ড

চতুর্থ ফাইনালের অপেক্ষা

ভারত ও ইংল্যান্ড চতুর্থবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর অপেক্ষায় বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে। দুই দলই এখনও পর্যন্ত তিনবার করে টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলে দু'বার করে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় দল গতবারের চ্যাম্পিয়ন। ইংল্যান্ড শেষবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে ২০২২ সালে।

48
টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে টানা তৃতীয়বার ভারত-ইংল্যান্ড লড়াই হতে চলেছে
Image Credit : Getty

টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে টানা তৃতীয়বার ভারত-ইংল্যান্ড লড়াই হতে চলেছে

ফের ভারত-ইংল্যান্ড লড়াই

টি-২০ বিশ্বকাপে টানা তৃতীয়বার সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই হতে চলেছে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে অ্যাডিলেডে (Adelaide) ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে জর্জটাউনে (Georgetown) মধুর প্রতিশোধ নেয় ভারত। সেই ম্যাচে ৬৮ রানে জয় পান রোহিত শর্মারা (Rohit Sharma)। ফের জয়ের লক্ষ্যে ভারত।

58
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের পরিসংখ্যান আশা বাড়াচ্ছে
Image Credit : Getty

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের পরিসংখ্যান আশা বাড়াচ্ছে

ওয়াংখেড়ের পরিসংখ্যান কী বলছে?

ভারতীয় দল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত সাতবার টি-২০ ম্যাচ খেলেছে। এই সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই জয় পেয়েছে ভারত। হার মাত্র দুই ম্যাচে। এই স্টেডিয়ামে টি-২০ ম্যাচে ভারতের সবচেয়ে বেশি রান ইংল্যান্ডের বিরুদ্ধেই। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সেই ম্যাচে নয় উইকেট হারিয়ে ২৪৭ রান করে ভারত। এই স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর নয় উইকেট হারিয়ে ১৬১। ৭ ফেব্রুয়ারি চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই রান করে ভারত।

68
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সবচেয়ে বেশি রানে জয় ইংল্যান্ডের বিরুদ্ধেই
Image Credit : Getty

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের সবচেয়ে বেশি রানে জয় ইংল্যান্ডের বিরুদ্ধেই

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি রানে জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সেই ম্যাচে ১৫০ রানে জয় পায় ভারত। ২০১৭ সালের ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পায় ভারত। এটাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরে ব্যাটিং করতে নেমে সবচেয়ে বড় ব্যবধানে জয় ভারতের। ওয়াংখেড়েতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৬ সালের ৩১ মার্চ ভারতের বিরুদ্ধে সাত উইকেটে জয় পায় ক্যারিবিয়ানরা। ওয়াংখেড়েতে টি-২০ ফর্ম্যাটে ভারতের সবচেয়ে কম রানে জয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০২৩ সালের ৩ জানুয়ারি সেই ম্যাচে দুই রানে জয় পায় ভারতীয় দল।

78
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সবচেয়ে বড় ভরসা হতে পারেন অভিষেক শর্মা
Image Credit : Getty

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সবচেয়ে বড় ভরসা হতে পারেন অভিষেক শর্মা

অভিষেক শর্মার দিকে তাকিয়ে দল

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৫৪ বলে ১৩৫ রান রয়েছে অভিষেক শর্মার। এই স্টেডিয়ামে তাঁর স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। দুই ম্যাচ খেলে ২৪৫.৪৫ স্ট্রাইক রেটে ১৩৫ রান করেছেন তিনি। এই স্টেডিয়ামে টি-২০ ফর্ম্যাটে একমাত্র অভিষেকই শতরান করেছেন। চলতি টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ওয়াংখেড়েতে ফের জ্বলে উঠতে তৈরি অভিষেক।

88
বৃহস্পতিবার পরপর ছক্কা মেরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে দিয়ে তৈরি অভিষেক শর্মা
Image Credit : Getty

বৃহস্পতিবার পরপর ছক্কা মেরে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে দিয়ে তৈরি অভিষেক শর্মা

ফের ছক্কা মারতে তৈরি অভিষেক শর্মা

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত দু'টি টি-২০ ম্যাচ খেলে ১৩টি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ৫৪ বলে ১৩৫ রান করার পথে ১৩টি ছক্কা মারেন ভারতীয় দলের তরুণ ওপেনার। তিনি বৃহস্পতিবার ফের অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিতে চান।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Related Stories
Recommended image1
India vs England: 'ওয়াংখেড়েকে চুপ করিয়ে দিতে চাই,' হুঁশিয়ারি স্যাম কারানের
Recommended image2
Jasprit Bumrah: সেমি-ফাইনালে পার্থক্য গড়ে দেবেন জসপ্রীত বুমরা, আশায় গ্লেন ম্যাকগ্রাথ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved