MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারবে ভারত?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচেই হেরে যাওয়ার ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে চাপে পড়ে গেল ভারতীয় দল। এখনও রোহিত শর্মারাই শীর্ষে আছেন। কিন্তু পয়েন্ট পার্সেন্টেজ কমে গিয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 26 2024, 06:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়ে বিপাকে ভারতীয় দল
Image Credit : Getty

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে গিয়ে বিপাকে ভারতীয় দল

দেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দল বরাবরই অত্যন্ত শক্তিশালী। গত তিন দশকে দেশের মাটিতে খুব কম টেস্ট সিরিজেই হেরে গিয়েছে ভারতীয় দল। শনিবার সেই বিরল ঘটনাই দেখা গেল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চাপে পড়ে গেল ভারত
Image Credit : Getty

নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চাপে পড়ে গেল ভারত

নিউজিল্যান্ডের কাছে টানা দ্বিতীয় টেস্ট ম্যাচে হেরে যাওয়ায় ভারতীয় দলের তৃতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন বড় ধাক্কা খেল।

38
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে ভারতীয় দল
Image Credit : Getty

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে ভারতীয় দল

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও, ভারতীয় দলের পয়েন্ট পার্সেন্টেজ কমে গিয়েছে। ১৩ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৬২.৮২।

48
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যেতে পারে নিউজিল্যান্ড
Image Credit : Getty

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যেতে পারে নিউজিল্যান্ড

ভারতের মাটিতে টানা দুই ম্যাচ জেতার পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট পার্সেন্টেজ ৫০। মুম্বইয়ে তৃতীয় টেস্ট ম্যাচেও জয় পেলে ফাইনালের দিকে এগিয়ে যাবে নিউজিল্যান্ড।

58
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আর ৬ ম্যাচ খেলবে ভারতীয় দল
Image Credit : Getty

চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আর ৬ ম্যাচ খেলবে ভারতীয় দল

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলার পর অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। এই ম্যাচগুলির ফলের উপরেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন নির্ভর করছে।

68
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের চেয়ে সামান্য পিছিয়ে অস্ট্রেলিয়া
Image Credit : Getty

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের চেয়ে সামান্য পিছিয়ে অস্ট্রেলিয়া

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথদের পয়েন্ট পার্সেন্টেজ ৬২.৫০। ফলে দেশের মাটিতে ভারতীয় দলকে হারাতে পারলে ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া।

78
৮ দিনের মধ্যে ১১ পয়েন্ট হারিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেছে ভারতীয় দল
Image Credit : Getty

৮ দিনের মধ্যে ১১ পয়েন্ট হারিয়ে পরিস্থিতি জটিল করে ফেলেছে ভারতীয় দল

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮ দিনের মধ্যে ভারতীয় দলের পয়েন্ট পার্সেন্টেজ ৭৪ থেকে কমে হয়েছে ৬২.৮২। ফলে রোহিত শর্মারা চাপে পড়ে গিয়েছেন।

88
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে ৪ ম্যাচ জিততে হবে ভারতকে
Image Credit : Getty

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে ৪ ম্যাচ জিততে হবে ভারতকে

এখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার যা পরিস্থিতি, তাতে বাকি ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় পেতে হবে ভারতীয় দলকে। কোনও ম্যাচেই হারা চলবে না। অন্তত ২ ম্যাচ ড্র করতে হবে। তাহলেই ফাইনালে পৌঁছনো সম্ভব হবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved