Champions Trophy 2025: রাত পোহালেই ভারত-পাক ম্যাচ, কারা এগিয়ে থেকে মাঠে নামছে?

রাত পোহালেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম ম্যাচে হেরে বিদায়ের মুখে পাকিস্তান। রবিবার জিতলেই সেমি-ফাইনালে নিশ্চিত ভারত।

Share this Video

রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় চলে গিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর রবিবার পাকিস্তানকে হারালেই সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলবে ভারত। ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারত।

পিচ কেমন থাকতে পারে?

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ সাধারণত ধীরগতির। এই ধরনের পিচে ব্যাটিং করা সহজ নয়। নতুন বল ফাস্ট বোলারদের সাহায্য করবে। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দুবাইয়ের পিচ বোলারদের সহায়ক। স্পিনারদের পাশাপাশি পেসারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

দুবাইয়ের আবহাওয়া কেমন থাকতে পারে?

রবিবার দুবাইয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। তাই খেলায় কোনও ব্যাঘাত ঘটবে না। দর্শকরা পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন। দুবাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আকাশে হালকা মেঘ থাকতে পারে। প্রতি ঘণ্টায় ৩০ কিমি বেগে বাতাস বইবে। সন্ধ্যায় হালকা কুয়াশা হতে পারে, যা খেলায় প্রভাব ফেলতে পারে।

ভারতের ট্রাম্প কার্ড কারা হতে পারেন?

নতুন বলে প্রভাব ফেলতে পারেন মহম্মদ শামি-হর্ষিত রানা। স্পিনারদের মধ্যে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা আছেন। ব্যাটিংয়ে ভরসা শুবমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি।

Related Video