আজ, রবিবার সন্ধ্যায় টি-২০ বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বাইশ গজে পাকিস্তানকে হারাল ভারত। ব্য়াঙ্ককে মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের মহিলা এ দলকে ৮ উইকেটে হারাল ভারতীয় মহিলা এ দল।
India vs Pakistan: আজ, রবিবার সন্ধ্যায় টি-২০ বিশ্বকাপে (ICC World Cup 2026) গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বাইশ গজে পাকিস্তানকে হারাল ভারত। ব্য়াঙ্ককে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টারস (Women's Asia Cup Rising Stars 2026) টুর্নামেন্টে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের মহিলা এ দলকে ৮ উইকেটে হারাল ভারতীয় মহিলা এ দল। প্রথমে ব্যাট করে পাকিস্তান মহিলা এ দল মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায়। দুরন্ত বল করেন ভারতের বোলাররা। সীমা ঠাকুর, অধিনায়িকা রাধা যাদব ও প্রেমা রাওত দুটি করে উইকেট নেন। ১৮.৫ ওভারে অল আউট হয়ে যায় পাকিস্তান মহিলা এ দলের ইনিংস। জবাবে মাত্র ১০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাধা যাদবের দল। রান তাড়া করতে নেমে দীনেশ বৃন্দা ২৯ বলে ৫২ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন।
প্রথম ম্যাচে অবাক হারের পর জয়ের রাস্তায় ফিরলেন রাধা যাদবরা
ভারতীয় মহিলা দল গ্রুপে তাদের প্রথম ম্য়াচে ইউএই-র বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গিয়েছিল। চার দলের এই গ্রুপে ভারত, পাকিস্তান, ইউএই-য়ের সঙ্গে আছে নেপাল। অন্য গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইল্যান্ড ও মালয়েশিয়া। দুটি গ্রুপ থেকে দুটি করে দেশ সেমিফাইনালে উঠবে। ভারতীয় মহিলা এ দলের পরবর্তী ম্যাচ নেপালের বিরুদ্ধে মঙ্গলবার। নেপালকে হারালে সেমিফাইনালে উঠবেন রাধা যাদবরা।
দুরন্ত বোলিং ভারতীয় মহিলা এ দলের
রাধাদের পর এবার সূর্যদের পালা
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান মহিলা A দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় রান তুলতে পারেনি তারা। রাধা যাদবের নেতৃত্বে ভারতীয় বোলিং আক্রমণ ছিল শৃঙ্খলাবদ্ধ ও আক্রমণাত্মক। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা A দল মাত্র ১০.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ব্যাটারদের ঝোড়ো ইনিংসে সহজেই জয় ছিনিয়ে নেয় ভারত। এই জয়ের ফলে টুর্নামেন্টে আত্মবিশ্বাস অনেকটাই বাড়ল রাধা যাদবদের। রাৎাদের পর এবার পাকিস্তানকে হারানোর পালা সূর্যকুমার যাদবদের। আজ সন্ধ্য়ায় টি-২০ বিশ্বকাপের ম্যাচ সূর্যর নেতৃত্বে টিম ইন্ডিয়া নামছে সলমন আঘার পাকিস্তানের বিরুদ্ধে।


