Shubman Gill Injury: শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। তিনি আর এই ম্যাচে মাঠে নামতে পারবেন না।

DID YOU
KNOW
?
মাঠের বাইরে শুবমান গিল
ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। ফলে তাঁর পক্ষে আর ইডেন গার্ডেন্সে মাঠে নামা সম্ভব হচ্ছে না।

India vs South Africa: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারবেন না ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। রবিবার বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে এমনই জানানো হল। শনিবার ভারতের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ঘাড়ে চোট পান শুবমান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তিনি হাসপাতালেই কাটান। এরপর জানা গেল, ইডেনে আর নামতে পারবেন না শুবমান। বিসিসিআই জানিয়েছে, ‘কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ভারতের অধিনায়ক শুবমান গিলের ঘাড়ে চোট লাগে। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর তাঁর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আর এই টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কবে মাঠে ফিরতে পারবেন শুবমান?

শনিবার তিন বল খেলে অবসৃত হওয়ার পর ইডেন গার্ডেন্সেই ছিলেন শুবমান। তাঁকে পর্যবেক্ষণে রেখেছিল বিসিসিআই মেডিক্যাল টিম। তবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ভারতের অধিনায়ককে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে এমআরআই-সহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। শুবমানের ঘাড় শক্ত হয়ে রয়েছে। তিনি ঘাড় ঘোরাতে পারছেন না। এই অবস্থায় আপাতত মাঠে নামা সম্ভব নয়। চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তারপরেই মাঠে নামতে পারবেন ভারতের অধিনায়ক।

পুরনো চোট শুবমানের

গত বছরও ঘাড়ে চোট পেয়েছিলেন শুবমান। সেবারও তাঁর ঘাড় শক্ত হয়ে গিয়েছিল। এবারও একই ধরনের চোট পেয়েছেন তিনি। বিসিসিআই-সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঘুমের মধ্যেই কিছু সমস্যা হয়। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর ঘাড়ে ব্যথা অনুভব করেন শুবমান। তিনি ব্যথা কমানোর ওষুধ খান। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। ব্যাটিং করতে নেমে তিন বল খেলার পরেই চোট পান তিনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।