MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: রাঁচিতে ৫২-তম ওডিআই শতরান, নতুন কী নজির গড়লেন বিরাট কোহলি?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: রাঁচিতে ৫২-তম ওডিআই শতরান, নতুন কী নজির গড়লেন বিরাট কোহলি?

Virat Kohli Record: আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। কেরিয়ারের শেষদিকে এসেও তাঁর ব্যাট কথা বলছে। রবিবার ফের নিজের দক্ষতার পরিচয় দিলেন বিরাট।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 30 2025, 06:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড বিরাট কোহলির
Image Credit : Getty

আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড বিরাট কোহলির

শতরানের রেকর্ড বিরাট কোহলির

রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রান করলেন বিরাট কোহলি। তিনি ওডিআই ফর্ম্যাটে ৫২-তম শতরান করলেন। এই ইনিংসের মাধ্যমে সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকে গেলেন বিরাট। টেস্টে ৫১টি শতরান রয়েছে সচিনের। যা এতদিন কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ছিল। এবার ওডিআই ফর্ম্যাটে ৫২টি শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন বিরাট।

DID YOU
KNOW
?
৫২-তম শতরান বিরাটের
রবিবার ওডিআই ফর্ম্যাটে ৫২-তম শতরান করে ফেললেন বিরাট কোহলি। তিনি যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি
Image Credit : Getty

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি

সচিন-ওয়ার্নারকে টপকে গেলেন বিরাট

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ষষ্ঠ শতরান করলেন বিরাট কোহলি। তিনি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও ডেভিড ওয়ার্নারকে (David Warner) ছাপিয়ে গেলেন। এই দুই তারকা প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে পাঁচটি করে শতরান করেছেন। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁদের চেয়ে বেশি শতরান করলেন বিরাট।

৮৩
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩-তম শতরান বিরাট কোহলির।
টেস্ট, ওডিআই, টি-২০ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩টি শতরান করে ফেলেছেন বিরাট কোহলি। তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর।

Related Articles

Related image1
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই: বিরাটের ১৩৫, রোহিতের ৫৭, রাঁচিতে ৩৫০ টার্গেট দিল ভারত
Related image2
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই: রোহিতের ৫৭, বিরাটের শতরান, বড় স্কোরের পথে ভারত
36
ভারতের কোনও স্টেডিয়ামে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরান বিরাটের
Image Credit : Getty

ভারতের কোনও স্টেডিয়ামে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরান বিরাটের

রাঁচিতে শতরানের রেকর্ড বিরাটের

রবিবার রাঁচিতে ওডিআই ফর্ম্যাটে তৃতীয় শতরান করলেন বিরাট কোহলি। এই শহরে ওডিআই ম্যাচে পাঁচ ইনিংসে তৃতীয় শতরান করলেন এই তারকা ব্যাটার। ভারতের কোনও স্টেডিয়ামে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডের অধিকারী হয়ে গেলেন বিরাট। সচিন তেন্ডুলকর ভদোদরায় ওডিআই ফর্ম্যাটে সাত ইনিংস খেলে তিনটি শতরান করেন। বিশাখাপত্তনমে (Visakhapatnam) বিরাট সাত ইনিংস খেলে তিনবার শতরান করেন। তিনি পুণেতে (Pune) আট ইনিংস খেলে তিনটি শতরান করেন।

46
রবিবার রাঁচিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩-তম শতরান করে ফেললেন বিরাট কোহলি
Image Credit : Getty

রবিবার রাঁচিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩-তম শতরান করে ফেললেন বিরাট কোহলি

বিরাট কোহলির ৮৩-তম শতরান

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১০০টি শতরানের রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর। রবিবার ৮৩-তম শতরান করে তাঁর কাছাকাছি পৌঁছে গেলেন বিরাট কোহলি। আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেললে সচিনের শতরানের রেকর্ড স্পর্শ করার কাছাকাছি পৌঁছে যেতে পারেন বিরাট। তাঁকে সেই সুযোগ দেওয়া হবে বলে আশায় অনুরাগীরা।

56
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রান পূর্ণ করার লক্ষ্যে বিরাট
Image Credit : Getty

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রান পূর্ণ করার লক্ষ্যে বিরাট

২৮০০০ রানের লক্ষ্যে বিরাট

ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রান পূর্ণ করতে বিরাট কোহলির দরকার ছিল ৩৩৭ রান। রবিবার শতরান করে তিনি ২৮০০০ রানের আরও কাছে পৌঁছে গেলেন। এই সিরিজে আরও দুই ম্যাচ পাবেন বিরাট। ফলে তিনি এই সিরিজেই ২৮০০০ রান পূরণ করে ফেলতে পারেন। শুধু সচিন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রান করেছেন। এবার সেই নজির গড়তে চলেছেন বিরাট।

66
রবিবার রাঁচিতে রিকি পন্টিংয়ের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি
Image Credit : Getty

রবিবার রাঁচিতে রিকি পন্টিংয়ের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি

পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন বিরাট

ওডিআই ফর্ম্যাটে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে সর্বাধিক ২১৭টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের দখলে। রবিবার সাতটি ওভার-বাউন্ডারি মারার মাধ্যমে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২২৩টি ওভার-বাউন্ডারিতে পৌঁছে গেলেন বিরাট। ফলে তিনি পন্টিংকে ছাপিয়ে গেলেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Recommended image2
Pakistan Cricket Team: ‘জোড়া ক্যাচ ফেলেছি, আমি যোগ্য!’ ফিল্ডিং কোচের বিজ্ঞাপনে ট্রোলড পিসিবি
Recommended image3
Kagiso Rabada: বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন কাগিসো রাবাডা
Recommended image4
Pakistan Cricket: দলে বদলের কথা জানতেনই না! পদত্যাগ পাকিস্তানের নির্বাচক মিসবা-উল-হকের
Recommended image5
Team India T20I Squad: আফগানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার স্কোয়াডে দুই বড় চমক, নেই হার্দিক
Related Stories
Recommended image1
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই: বিরাটের ১৩৫, রোহিতের ৫৭, রাঁচিতে ৩৫০ টার্গেট দিল ভারত
Recommended image2
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই: রোহিতের ৫৭, বিরাটের শতরান, বড় স্কোরের পথে ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved