MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • 'আমি যখনই মাঠে নামি সবসময় কৃতজ্ঞ থাকার চেষ্টা করি,' চোট সারিয়ে বার্তা ঋষভ পন্থের

'আমি যখনই মাঠে নামি সবসময় কৃতজ্ঞ থাকার চেষ্টা করি,' চোট সারিয়ে বার্তা ঋষভ পন্থের

Rishabh Pant: গত কয়েক বছরে বারবার চোট পেয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে (India vs South Africa) খেলতে তৈরি এই তারকা ক্রিকেটার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 13 2025, 06:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
চোট সারিয়ে ফিট হয়ে উঠে জাতীয় দলে ফিরতে পেরে খুশি, জানিয়েছেন ঋষভ পন্থ
Image Credit : ANI

চোট সারিয়ে ফিট হয়ে উঠে জাতীয় দলে ফিরতে পেরে খুশি, জানিয়েছেন ঋষভ পন্থ

চোটমুক্ত ঋষভ পন্থ

ফিট হয়ে উঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরেছেন ঋষভ পন্থ। তিনি চোট সারিয়ে জাতীয় দলে ফিরে খুশি। বিসিসিআই-এর শেয়ার করা এক ভিডিওতে এই উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘চোট পাওয়ার পর প্রত্যাবর্তন কখনও সহজ নয়। কিন্তু ঈশ্বর আমার প্রতি সদয় থেকেছেন। আমি প্রত্যাবর্তন ঘটাতে পেরে খুব খুশি।’

DID YOU
KNOW
?
ঋষভ পন্থের চোট
গত কয়েক বছরে বারবার চোট পেয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তবে চোট সারিয়ে তিনি মাঠে ফিরেছেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞ ঋষভ পন্থ
Image Credit : ANI

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞ ঋষভ পন্থ

কৃতজ্ঞতা প্রকাশ ঋষভ পন্থের

ঋষভ পন্থ বলেছেন, 'আমি যখনই মাঠে নামি, তখনই কৃতজ্ঞ থাকার চেষ্টা করি। আমি সবসময় ঈশ্বর, বাবা-মা, পরিবার এবং চোট সারানোর সময় যাঁরা সাহায্য করেছেন, তাঁদের সবসময় ধন্যবাদ জানাই।' উত্তরাখণ্ডে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ঋষভ। তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন। ফের চোট পেয়েছেন এবং চোট সারিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন।

৪
চোট পাওয়ার ৪ মাস পর ফিট হয়ে উঠে ফের টেস্ট ক্রিকেটে ঋষভ।
এ বছরের জুলাইয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ঋষভ পন্থ। চোট সারিয়ে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তিনি।

Related Articles

Related image1
Rishabh Pant: হেডিংলিতে জোড়া শতরান, ভারতের হারের পরেও স্বীকৃতি ঋষভ পন্থের
Related image2
Rishabh Pant: হেডিংলিতে ২ ইনিংসেই শতরান করার পরেও শাস্তি পেলেন ঋষভ পন্থ, কারণ কী?
36
বারবার চোট পেলেও, ইতিবাচক মানসিকতা নিয়েই খেলে যেতে চাইছেন ঋষভ পন্থ
Image Credit : Getty

বারবার চোট পেলেও, ইতিবাচক মানসিকতা নিয়েই খেলে যেতে চাইছেন ঋষভ পন্থ

চোট পাওয়া নিয়ে ভাবছেন না ঋষভ পন্থ

ঋষভ পন্থ বলেছেন, 'আমি যেগুলি নিয়ন্ত্রণ করতে পারি, সেদিকেই মন দেওয়ার চেষ্টা করি। ভাগ্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই কারণে আমি সে বিষয়ে কিছু ভাবি না। মন যদি ভালো জায়গায় থাকে এবং যা কিছু গুরুত্বপূর্ণ, সেদিকে মন দিলে সুখে থাকা যায়। বিশেষ করে যখন কেউ চোট পায়।' ঋষভ বুঝিয়ে দিয়েছেন, তিনি চোট পেলেও সেসব নিয়ে না ভেবে মানসিকভাবে ইতিবাচক থাকতে চান।

46
চোট পাওয়ার পর কঠিন সময়ে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন, জানিয়েছেন ঋষভ পন্থ
Image Credit : Getty

চোট পাওয়ার পর কঠিন সময়ে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন, জানিয়েছেন ঋষভ পন্থ

কঠিন সময়ে শিক্ষা পেয়েছেন ঋষভ পন্থ

ঋষভ পন্থ বলেছেন, ‘কঠিন সময় অনেক শিক্ষা দেয়। সেই সময় শৃঙ্খলাপরায়ণ থাকতে হয়, শিক্ষা নিয়ে যেতে হয়, যা করছি তা উপভোগ করে যেতে হয়। যখনই যা করছি, তাতে ১০০ শতাংশ দিতে হয়। সেই মুহূর্তে আনন্দ খুঁজে নিতে হয়।’

56
জুলাই থেকে মাঠের বাইরে থাকার পর এবার টেস্ট ক্রিকেটে খেলতে নামছেন ঋষভ পন্থ
Image Credit : Getty

জুলাই থেকে মাঠের বাইরে থাকার পর এবার টেস্ট ক্রিকেটে খেলতে নামছেন ঋষভ পন্থ

কয়েক মাস পর টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ

এ বছরের জুলাইয়ে ইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টার টেস্ট ম্যাচে পায়ের আঙুলে চোট পান ঋষভ পন্থ। তারপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। এবার তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে নামছেন।

66
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করেছেন ঋষভ পন্থ
Image Credit : Getty

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে ভালো ব্যাটিং করেছেন ঋষভ পন্থ

ফর্মে ঋষভ পন্থ

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে জোড়া বেসরকারি টেস্ট ম্যাচেই ভালো ব্যাটিং করেছেন ঋষভ পন্থ। তবে দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচে ফের চোট পান তিনি। এখন অবশ্য সেই চোট সারিয়ে তিনি ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য তৈরি।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: সমালোচক এবং বয়সকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনি, ২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে ছুটছেন রোহিত
Recommended image2
2027 Cricket World Cup: প্রকাশিত ওডিআই বিশ্বকাপের সূচি, প্রথম ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া
Recommended image3
Smit Machchhar: 'ক্যাপ্টেন স্মিত মচ্ছরের জন্য গর্বিত ভারত,' শ্রদ্ধা সেহওয়াগ-যুবরাজের
Recommended image4
ICC Playing Conditions: দিনেরও টেস্টে চালু গোলাপি বল, সময় নষ্টে ব্যাটারকেও শাস্তি, নতুন নিয়ম আনল ICC
Recommended image5
Asian Games 2026 Team India: শ্রীলঙ্কাকে ৪৫ রানে অল আউট করে ফাইনালে ভারত, সোনা জেতার ম্যাচে শ্রেয়সদের সামনে পাকিস্তান
Related Stories
Recommended image1
Rishabh Pant: হেডিংলিতে জোড়া শতরান, ভারতের হারের পরেও স্বীকৃতি ঋষভ পন্থের
Recommended image2
Rishabh Pant: হেডিংলিতে ২ ইনিংসেই শতরান করার পরেও শাস্তি পেলেন ঋষভ পন্থ, কারণ কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved