MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Smriti Mandhana: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের শতরান, মহিলাদের ওডিআই-তে নতুন নজির স্মৃতির

Smriti Mandhana: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফের শতরান, মহিলাদের ওডিআই-তে নতুন নজির স্মৃতির

ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা স্মৃতি মন্ধানা। সৌন্দর্য ও মিষ্টি হাসির জন্য অত্যন্ত জনপ্রিয় এই ক্রিকেটার। কিন্তু শুধু রূপই নয়, গুণও রয়েছে স্মৃতির। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন স্মৃতি।

1 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 20 2024, 02:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স স্মৃতি মন্ধানার
Image Credit : Twitter

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স স্মৃতি মন্ধানার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের ওপেনার স্মৃতি মন্ধানা। পরপর ২ ম্যাচে শতরান করলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ওডিআই-তে পরপর ২ ম্যাচে শতরান স্মৃতির
Image Credit : Getty

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ওডিআই-তে পরপর ২ ম্যাচে শতরান স্মৃতির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১১৭ রান করার পর বুধবার দ্বিতীয় ম্যাচে ১৩৬ রান করেন স্মৃতি মন্ধানা। তিনিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে পরপর ২টি ওডিআই ম্যাচে শতরান করলেন।

38
মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ৭,০০০ রান পূর্ণ করেছেন স্মৃতি মন্ধানা
Image Credit : Twitter

মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ৭,০০০ রান পূর্ণ করেছেন স্মৃতি মন্ধানা

মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭,০০০ রান পূর্ণ করেছেন স্মৃতি মন্ধানা।

48
বুধবার মিতালি রাজের ওডিআই শতরানের রেকর্ডও স্পর্শ করলেন স্মৃতি মন্ধানা
Image Credit : our own

বুধবার মিতালি রাজের ওডিআই শতরানের রেকর্ডও স্পর্শ করলেন স্মৃতি মন্ধানা

এতদিন এককভাবে মহিলাদের ওডিআই-তে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৭টি শতরানের নজির ছিল মিতালি রাজের দখলে। বুধবার সেই নজিরে ভাগ বসালেন স্মৃতি মন্ধানা।

58
বুধবার স্মৃতি মন্ধানার পাশাপাশি শতরান করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউরও
Image Credit : Twitter

বুধবার স্মৃতি মন্ধানার পাশাপাশি শতরান করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউরও

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৮৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। তিনিও অসাধারণ পারফরম্যান্স দেখালেন।

68
স্মৃতি-হরমনপ্রীতের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Image Credit : insta

স্মৃতি-হরমনপ্রীতের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ৩২৫ রান করে ভারত। জবাবে ৬ উইকেটে ৩২১ রান করে দক্ষিণ আফ্রিকা। ফলে ৪ রানে জয় পেল ভারত।

78
অত্যন্ত মন্থর গতিতে ইনিংস শুরু করেও পরে ঝোড়ো ব্যাটিং স্মৃতি মন্ধানার
Image Credit : Instagram

অত্যন্ত মন্থর গতিতে ইনিংস শুরু করেও পরে ঝোড়ো ব্যাটিং স্মৃতি মন্ধানার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেন করতে নেমে প্রথম ১৮ বলে রান করতে পারেননি স্মৃতি মন্ধানা। কিন্তু শেষপর্যন্ত ১২০ বলে ১৩৬ রান করেন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।

88
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাফল্য পেলেন স্মৃতি মন্ধানা
Image Credit : Instagram

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাফল্য পেলেন স্মৃতি মন্ধানা

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন স্মৃতি মন্ধানা। তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রধান কোচ অমল মুজুমদার।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harshit Rana India Squad: আফগানদের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ভারতীয় দলে হর্ষিত রানা, হটাৎ কেন অন্তর্ভুক্তি?
Recommended image2
Shreyanka Patil Injury: চোটের কবলে শ্রেয়াঙ্কা পাতিল, বিশ্বকাপ থেকে কি ছিটকে যাবেন?
Recommended image3
India vs Netherlands: বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ভারত! বিধ্বংসী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার
Recommended image4
IND vs AFG ODI: ব্যাট হাতে শুভমান গিল এবং ঈশান কিষাণ! বল হাতে দাপট আর্শদীপ-গুরনূরের, দ্বিতীয় একদিনের ম্যাচে ১৭০ রানে বিশাল জয় ভারতের
Recommended image5
India vs Afghanistan: শুবমান-ঈশানের শতরান, আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-তে ভারত ৪০২
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved