MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারতীয় দলের হয়ে অল্পদিন খেলেই হারিয়ে গিয়েছেন এই ক্রিকেটাররা, আছে বিখ্যাত নাম

ভারতীয় দলের হয়ে অল্পদিন খেলেই হারিয়ে গিয়েছেন এই ক্রিকেটাররা, আছে বিখ্যাত নাম

ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলছে ১৯৩২ থেকে। এত বছরে ৩০০-রও বেশি ক্রিকেটার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজেই অভিষেক হয়েছে কে এস ভরত, সূর্যকুমার যাদবের। সূর্যকুমার অবশ্য প্রথম টেস্ট ম্যাচের পরেই বাদ পড়েছেন।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 01 2023, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি সুনীল গাভাসকরের ছেলে রোহন গাভাসকর
Image Credit : Getty

ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি সুনীল গাভাসকরের ছেলে রোহন গাভাসকর

মুম্বইয়ে জন্ম হলেও, বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন কিংবদন্তি সুনীল গাভাসকরের ছেলে রোহন গাভাসকর। তিনি জাতীয় দলের হয়ে ১১টি ওডিআই ম্যাচ খেলেন। টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি রোহন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভারতীয় দলের হয়ে বেশ কিছুদিন খেললেও, টেস্টে সুযোগ পাননি দীনেশ মোঙ্গিয়া
Image Credit : Own

ভারতীয় দলের হয়ে বেশ কিছুদিন খেললেও, টেস্টে সুযোগ পাননি দীনেশ মোঙ্গিয়া

২০০৩ বিশ্বকাপ-সহ ভারতীয় দলের হয়ে ৫৭টি ওডিআই ম্যাচ খেলেন দীনেশ মোঙ্গিয়া। তিনি একটি টি-২০ ম্যাচও খেলেন। তবে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। মাঝারি মানের ক্রিকেটার ছিলেন মোঙ্গিয়া।

310
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, ১৬টি ওডিআই খেলেন বেনুগোপাল রাও
Image Credit : Instagram

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বদলে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন, ১৬টি ওডিআই খেলেন বেনুগোপাল রাও

২০০৫ সালে গ্রেগ চ্যাপেলের আমলে যখন ভারতীয় দল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়া হয়, তখন তাঁর বদলে সুযোগ পান অন্ধ্রপ্রদেশের বেনুগোপাল রাও। তবে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বেনুগোপাল। ১৬টি ওডিআই ম্যাচ খেলেই বাদ পড়েন তিনি।

410
২০০৭ সালে ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের নায়ক যোগীন্দর শর্মা
Image Credit : our own

২০০৭ সালে ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের নায়ক যোগীন্দর শর্মা

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে বোলিং করেছিলেন যোগীন্দর শর্মা। তাঁর বলেই শান্তাকুমারন শ্রীসন্তের হাতে ক্যাচ দিয়ে আউট হন মিসবা উল-হক। যোগীন্দর অবশ্য ৪টি করে ওডিআই ও টি-২০ ম্যাচ খেলার পর আর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি।

510
একসময় বলা হচ্ছিল দেশের সেরা স্পিনার, অল্পদিন খেলেই বাদ পড়ে্ন মুরলী কার্তিক
Image Credit : our own

একসময় বলা হচ্ছিল দেশের সেরা স্পিনার, অল্পদিন খেলেই বাদ পড়ে্ন মুরলী কার্তিক

২০০০ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক হয় বাঁ হাতি স্পিনার মুরলী কার্তিকের। সেই সময় তাঁকে দেশের সবচেয়ে প্রতিভাবান স্পিনার হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু খুব বেশি সাফল্য পাননি মুরলী। তিনি ৮টি টেস্ট ম্যাচ ও ৩৭টি ওডিআই ম্যাচ খেলেই বাদ পড়েন।

610
ভারতের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং
Image Credit : our own

ভারতের হয়ে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং

ন'য়ের দশকের শেষদিকে ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের ভরসা ছিলেন অলরাউন্ডার রবিন সিং। তাঁর ফিল্ডিং ছিল অসামান্য। দেশের হয়ে ১৩৬টি ওডিআই ম্যাচ খেললেও, মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেন রবিন।

710
ভারতের হয়ে ১৫টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান বাঁ হাতি স্পিনার সুনীল জোশী
Image Credit : Getty

ভারতের হয়ে ১৫টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান বাঁ হাতি স্পিনার সুনীল জোশী

কর্ণাটকের প্রাক্তন বাঁ হাতি স্পিনার সুনীল জোশী ভারতীয় দলের হয়ে ১৫টি টেস্ট ম্যাচ ও ৬৯টি ওডিআই ম্যাচ খেলেন। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচে ৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

810
ভারতের হয়ে ওডিআই ম্যাচে শতরান করার পরেই বাদ যেতে হয় মনোজ তিওয়ারিকে
Image Credit : Getty

ভারতের হয়ে ওডিআই ম্যাচে শতরান করার পরেই বাদ যেতে হয় মনোজ তিওয়ারিকে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচে শতরান করার পরের ম্যাচেই জাতীয় দল থেকে বাদ যান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি দেশের হয়ে ১২টি ওডিআই, ৩টি টি-২০ ম্যাচ খেলেন।

910
টেস্টে ৩০০ রান করার পরেও বেশিদিন খেলার সুযোগ পাননি কর্ণাটকের ব্যাটার করুণ নায়ার
Image Credit : our own

টেস্টে ৩০০ রান করার পরেও বেশিদিন খেলার সুযোগ পাননি কর্ণাটকের ব্যাটার করুণ নায়ার

২০১৬ সালে মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৩০৩ রান করে অপরাজিত ছিলেন করুণ নায়ার। কিন্তু এই পারফরম্যান্সের পরেও মাত্র ৬টি টেস্ট ম্যাচ, ২টি ওডিআই ম্যাচ খেলেই বাদ পড়তে হয় তাঁকে। 

1010
ভারতের হয়ে মাত্র ৩টি ওডিআই ম্যাচ খেলেই বাদ পড়েন লক্ষ্মীরতন শুক্লা
Image Credit : our own

ভারতের হয়ে মাত্র ৩টি ওডিআই ম্যাচ খেলেই বাদ পড়েন লক্ষ্মীরতন শুক্লা

বাংলার প্রাক্তন অধিনায়ক ও কোচ লক্ষ্মীরতন শুক্লা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও দেশের হয়ে মাত্র ৩টি ওডিআই ম্যাচে খেলার সুযোগ পান।

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved