IPL 2023: দলে একাধিক বদলের সম্ভাবনা, দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কেকেআর

৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট। পরপর ২ ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে দল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। 

Share this Video

৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট। পরপর ২ ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে দল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরে বিপর্যস্ত দিল্লি। ফলে বৃহস্পতিবার ডেভিড ওয়ার্নারদের হারিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী কেকেআর। এই ম্যাচে কেকেআর দলে একাধিক পরিবর্তন হতে পারে। বাদ পড়তে পারেন পারেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তাঁর পরিবর্তে খেলতে পারেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনও বাদ পড়তে পারেন। তাঁর পরিবর্তে টিম সাউদিকে খেলার সুযোগ দেওয়া হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video