MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • MS Dhoni: অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনে লজ্জাজনক হার, সিএসকে-র হাল ফেরাতে ব্যর্থ ধোনি

MS Dhoni: অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনে লজ্জাজনক হার, সিএসকে-র হাল ফেরাতে ব্যর্থ ধোনি

CSK vs KKR IPL 2025: আইপিএল ২০২৫-এ ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হিসেবে ফিরে এলেও, চিপকে হার এড়াতে পারলেন না। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে হেরে গেল সিএসকে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Apr 11 2025, 11:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের

অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনের ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের

CSK vs KKR IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025) ২০২৫-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) খারাপ পারফরম্যান্স অব্যাহত। ফের হেরে গেল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল। আইপিএল ২০২৫-এর ২৫-তম ম্যাচে চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে কোনও সময়েই ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার মতো মনে হয়নি। আবারও খারাপ ব্যাটিং করে ২০ ওভার শেষে ১০৩/৯ রান করে সিএসকে। সহজ টার্গেট নিয়ে দ্বিতীয় ব্যাটিংয়ে নেমে কেকেআর মাত্র ১০.১ ওভারে ১০৭/২ রান করে জয় পায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
চিপকে সিএসকে-র বিরুদ্ধে শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল কেকেআর

চিপকে সিএসকে-র বিরুদ্ধে শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল কেকেআর

এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের উপর সমর্থকদের অনেক প্রত্যাশা ছিল। কারণ, মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন। আইপিএল-এ সফলতম অধিনায়ক হিসেবে ধোনি চেন্নাই দলকে আবারও জয়ের পথে ফেরাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু তেমন কিছুই ঘটেনি। চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা টি-টোয়েন্টি খেলছেন সেটা ভুলে গিয়ে তাঁদের ঢিমে ব্যাটিং চালিয়ে যান। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান করে সিএসকে। ধোনিরা ৭৯ রানে ৯ উইকেট হারান। চেন্নাইয়ের কোনও ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। বিজয় শঙ্কর আবারও ঢিমে ব্যাটিং করেন। তিনি ২৯ রান করেন। শিবম দুবে ৩১ রানে অপরাজিত ছিলেন। ফলে সিএসকে ২০ ওভারে ১০৩-৯ রান করে। কেকেআর-এ বোলিং অসাধারণ ছিল। সুনীল নারিন ৩ উইকেট, হর্ষিত রানা ২ উইকেট, বরুণ চক্রবর্তী ২ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসকে ধরাশায়ী করেন। 

Related Articles

Related image1
CSK vs KKR: অধিনায়ক ধোনির মঞ্চে সুনীলের দাপট, সিএসকে-র ঘরের মাঠে দাপুটে জয় কেকেআর-এর
Related image2
MS Dhoni: আইপিএল-এ ফের সিএসকে অধিনায়ক ধোনি, প্রথম লড়াইয়ে সামনে কেকেআর
34
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন সুনীল নারিন

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখিয়ে কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন সুনীল নারিন

সহজ টার্গেট নিয়ে দ্বিতীয় ব্যাটিংয়ে নেমে কেকেআরের সুনীল নারিন দুর্দান্ত ইনিংস খেলেন। প্রথমে বোলিংয়ে ঝড় তোলার পর নারিন ব্যাটিংয়েও ঝড় তোলেন। সুনীল নারিন মাত্র ১৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ২টি বাউন্ডারি এবং ৫টি ওভার-বাউন্ডারি ছিল। তিনি ২৪৪ স্ট্রাইক রেটে এই ইনিংসটি খেলেন।

44
চিপকে ধোনিদের বিরুদ্ধে কোনও দল এত দাপট দেখিয়ে জয় পাচ্ছে, এই দৃশ্য বিরল

চিপকে ধোনিদের বিরুদ্ধে কোনও দল এত দাপট দেখিয়ে জয় পাচ্ছে, এই দৃশ্য বিরল

সুনীল নারিনের পাশাপাশি কেকেআর-এর অপর ওপেনার কুইন্টন ডি কক ২৩ রানের ইনিংস খেলেন। অধিনায়ক অজিঙ্কা রাহানে (২০ রান*) এবং রিঙ্কু সিং (১৫ রান*) ক্রিজে থেকে কেকেআর-কে জয় এনে দেন। রিঙ্কু সিং ছক্কা মেরে ম্যাচ উইনিং রান করেন। বোলিং ও ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নারিন প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এই জয়ের ফলে কেকেআর আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। চেন্নাই সুপার কিংস ২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ সবার শেষে আছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
CSK vs KKR: অধিনায়ক ধোনির মঞ্চে সুনীলের দাপট, সিএসকে-র ঘরের মাঠে দাপুটে জয় কেকেআর-এর
Recommended image2
MS Dhoni: আইপিএল-এ ফের সিএসকে অধিনায়ক ধোনি, প্রথম লড়াইয়ে সামনে কেকেআর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved