MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2026 Playoff Race: চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর?

IPL 2026 Playoff Race: চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর?

IPL 2026: এবারের আইপিএল-এ সব দলই নয় বা ১০টি করে ম্যাচ খেলে ফেলেছে। ফলে প্লে-অফের দৌড়ে শেষপর্যন্ত কারা থাকবে, সে বিষয়ে ধারণা পাওয়া যাচ্ছে। তবে লিগ টেবলে প্রথম চার দলের বাইরে থাকা কোনও দলও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে।

3 Min read
Author : Soumya Ganguly
Published : May 06 2026, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
চলতি আইপিএল এ প্লে অফের দৌড়ে সবার আগে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস
Image Credit : ANI

চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে সবার আগে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংস

এক নম্বরে পাঞ্জাব কিংস

নয় ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় সবার আগে পাঞ্জাব কিংস। আর চার পয়েন্ট পেলেই প্লে-অফে নিশ্চিত হয়ে যাবে শ্রেয়াস আইয়ারের দল। সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ানস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ বাকি পাঞ্জাবের। এর মধ্যে দুই ম্যাচ জেতা হয়তো কঠিন হবে না।

DID YOU
KNOW
?
প্লে-অফের লড়াই
চলতি আইপিএল-এ প্লে-অফের লড়াই জমে উঠেছে। অঙ্কের বিচারে নয় দল প্লে-অফের লড়াইয়ে আছে।
29
গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্লে-অফে প্রায় নিশ্চিত
Image Credit : ANI

গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্লে-অফে প্রায় নিশ্চিত

দ্বিতীয় স্থানে আরসিবি

চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছেন বিরাট কোহলিরা। তাঁরা নেট রান রেটে সবার আগে। আর চার পয়েন্ট পেলেই প্লে-অফে নিশ্চিত হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নরা। আরসিবি-র ম্যাচ বাকি লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেতে হবে।

১৭
চলতি আইপিএল-এ সর্বাধিক ১৭ পয়েন্টে পৌঁছতে পারবে কেকেআর।
চলতি আইপিএল-এ বাকি সব ম্যাচে জয় পেলে ১৭ পয়েন্টে পৌঁছে যাবে কলকাতা নাইট রাইডার্স।

Related Articles

Related image1
Shreyas Iyer: শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে, স্বীকার প্রাক্তন কেকেআর কোচের
Related image2
IPL 2026: 'ক্যামেরন গ্রিনকে নিয়ে ভুল হয়েছে স্বীকার করাই ভালো,' কেকেআর-কে বার্তা সেহওয়াগের
39
চলতি আইপিএল-এ লিগ টেবলে ৩ নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদও প্লে-অফের কাছাকাছি
Image Credit : ANI

চলতি আইপিএল-এ লিগ টেবলে ৩ নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদও প্লে-অফের কাছাকাছি

প্লে-অফের দৌড়ে হায়দরাবাদ

চলতি আইপিএল-এ ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেলেও, নেট রান রেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চেয়ে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। আর দুই ম্যাচে জয় পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবেন অভিষেক শর্মারা। তাঁদের ম্যাচ বাকি পাঞ্জাব কিংস, গুজরাট টাইটানস, চেন্নাই সুপার কিংস ও আরসিবি-র বিরুদ্ধে। এর মধ্যে দুই ম্যাচ জিততে হবে।

49
চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে এগিয়ে প্রাক্তন চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস
Image Credit : ANI

চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে এগিয়ে প্রাক্তন চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস

প্লে-অফের দৌড়ে রাজস্থান

চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে আছে লিগ টেবলে চার নম্বরে থাকা রাজস্থান রয়্যালসও। রবীন্দ্র জাডেজারাও ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছেন। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে তাঁদের আর দুই ম্যাচে জয় পেতে হবে। ম্যাচ বাকি গুজরাট টাইটানস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে।

59
লিগ টেবলে প্রথম ৪ দলের বাইরে ১২ পয়েন্ট পেয়েছে একমাত্র গুজরাট টাইটানস
Image Credit : ANI

লিগ টেবলে প্রথম ৪ দলের বাইরে ১২ পয়েন্ট পেয়েছে একমাত্র গুজরাট টাইটানস

গুজরাট টাইটানসেরও ১২ পয়েন্ট

চলতি আইপিএল-এ ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেলেও, নেট রান রেটে প্রথম চার দলের চেয়ে পিছিয়ে থাকায় লিগ টেবলে পঞ্চম স্থানে শুবমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটানস। দুই বা তিন ম্যাচ জিতলেই তাঁরা প্লে-অফে নিশ্চিত হয়ে যাবেন। ফলে গুজরাটের বাকি ম্যাচগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

69
চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স
Image Credit : ANI

চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স

প্লে-অফের লড়াইয়ে পিছিয়ে কেকেআর

চলতি আইপিএল-এ নয় ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে অন্তত ১৬ পয়েন্ট পেতেই হবে। ফলে অজিঙ্কা রাহানের দলের কাছে বাকি সব ম্যাচই নক-আউট। সব ম্যাচেই জয় পেতে হবে। ফলে লড়াই অত্যন্ত কঠিন।

79
প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াই কঠিন চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসের
Image Credit : X@IPL

প্লে-অফের যোগ্যতা অর্জনের লড়াই কঠিন চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসের

কঠিন লড়াই সিএসকে, দিল্লির

চলতি আইপিএল-এ ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে সাত নম্বরে দিল্লি ক্যাপিটালস। এই দুই দলও প্লে-অফের দৌড়ে আছে। তবে লড়াই অত্যন্ত কঠিন। বাকি ম্যাচগুলিতে জয় পেতে হবে। তাহলেই প্লে-অফের যোগ্যতা অর্জন সম্ভব হতে পারে।

89
চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস
Image Credit : ANI

চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস

পিছিয়ে ৫ বারের চ্যাম্পিয়ন দল

চলতি আইপিএল-এ ১০ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলে নয় নম্বরে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। হার্দিক পান্ডিয়ার দল প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে। বাকি ম্যাচগুলি জিতলেও, অন্য ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। হিসেব অত্যন্ত কঠিন। কার্যত আর সুযোগ নেই।

99
প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস
Image Credit : ANI

প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস

ছিটকে গিয়েছে লখনউ

নয় ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে সবার শেষে লখনউ সুপার জায়ান্টস। প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার দলের বাকি ম্যাচগুলি শুধু নিয়মরক্ষার।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
আইপিএল ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Final: বাদ বেঙ্গালুরু, এবারও আইপিএলের ফাইনাল মোদী স্টেডিয়ামেই
Recommended image2
KL Rahul: "আমাকে কেউ টি-২০ প্লেয়ার ভাবতই না", পুরনো দিনের তকমা নিয়ে মুখ খুললেন রাহুল
Recommended image3
Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীকে নিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে FIR দায়ের হুমকি, কি অপরাধ বিষ্ময় বালকের মালিকদের
Recommended image4
DC vs CSK: সঞ্জুর দাপটে দিল্লির বিরুদ্ধে সহজ জয়, আইপিএল প্লে-অফের লড়াই জমিয়ে দিল সিএসকে
Recommended image5
Team India: বিশ্ব টি২০র সিংহাসনটা আরও মজবুত করল টানা দুবার বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া
Related Stories
Recommended image1
Shreyas Iyer: শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে, স্বীকার প্রাক্তন কেকেআর কোচের
Recommended image2
IPL 2026: 'ক্যামেরন গ্রিনকে নিয়ে ভুল হয়েছে স্বীকার করাই ভালো,' কেকেআর-কে বার্তা সেহওয়াগের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved