MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ভাঙা পায়েও কোচিং করিয়েছিলেন, হঠাৎ কেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব ছাড়লেন রাহুল দ্রাবিড়?

ভাঙা পায়েও কোচিং করিয়েছিলেন, হঠাৎ কেন রাজস্থান রয়্যালসের দায়িত্ব ছাড়লেন রাহুল দ্রাবিড়?

Rahul Dravid: এবারের আইপিএল (IPL 2025) চলাকালীন বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় পায়ে চোট পাওয়ার পরেও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন। কিন্তু এবার হঠাৎ পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 30 2025, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে মতবিরোধের জেরেই কি পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়?
Image Credit : ANI

অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে মতবিরোধের জেরেই কি পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়?

রাহুল দ্রাবিড়ের পদত্যাগ

আগামী আইপিএল-এ আর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে থাকবেন না রাহুল দ্রাবিড়। তিনি পদত্যাগ করেছেন। শনিবার রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। দ্রাবিড়ের পদত্যাগ ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল, অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে দ্রাবিড়ের মতবিরোধ তৈরি হয়েছে। এর জেরেই দ্রাবিড় পদত্যাগ করেছেন কি না, সেই আলোচনা চলছে।

DID YOU
KNOW
?
খেলোয়াড়-কোচ রাহুল দ্রাবিড়
আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে খেলোয়াড় হিসেবে থাকার পর প্রধান কোচ হিসেবেও ছিলেন রাহুল দ্রাবিড়।
26
একাধিকবার রাজস্থান রয়্যালসের খেলোয়াড় ও কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড়
Image Credit : ANI

একাধিকবার রাজস্থান রয়্যালসের খেলোয়াড় ও কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড়

খেলোয়াড় ও কোচ দ্রাবিড়

২০১১ সালে রাজস্থান রয়্যালসে খেলোয়াড় হিসেবে যোগ দেন রাহুল দ্রাবিড়। এরপর তিনি ২০১৫ সালে কোচ হিসেবে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন। তারপর তিনি এবারের আইপিএল-এর আগে এই ফ্র্যাঞ্চাইজিতে ফেরেন। কিন্তু চুক্তির মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন দ্রাবিড়। তাঁর পদত্যাগের কারণ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে।

২০২৪
২০২৪ সালের সেপ্টেম্বরে রাজস্থান রয়্যালসের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়
গত বছর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। এবার তিনি পদত্যাগ করলেন।

Related Articles

Related image1
দল ছাড়া নিয়ে জল্পনা, রাজস্থান রয়্যালস নিয়ে বড় বার্তা সঞ্জু স্যামসনের
Related image2
Rajasthan Royals: অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে মতবিরোধ? মুখ খুললেন রাহুল দ্রাবিড়
36
ভাঙা পা নিয়েও কোচিং করিয়েছিলেন, কিন্তু এবার সরে গেলেন রাহুল দ্রাবিড়
Image Credit : ANI

ভাঙা পা নিয়েও কোচিং করিয়েছিলেন, কিন্তু এবার সরে গেলেন রাহুল দ্রাবিড়

রাজস্থান রয়্যালস ছাড়লেন রাহুল দ্রাবিড়

এবারের আইপিএল চলাকালীন বেঙ্গালুরুতে  ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট পান রাহুল দ্রাবিড়। কিন্তু সেই চোট উপেক্ষা করেই তিনি হুইল চেয়ারে বসে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি এই দায়বদ্ধতা দেখে কুর্ণিশ জানিয়েছিল ক্রিকেট দুনিয়া। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন। এরপর তিনি আইপিএল-এর অন্য কোনও দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে জল্পনা চলছে।

46
রাহুল দ্রাবিড়কে বৃহত্তর ভূমিকায় দেখতে চেয়েছিল রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট, সাড়া পাওয়া গেল না
Image Credit : Getty

রাহুল দ্রাবিড়কে বৃহত্তর ভূমিকায় দেখতে চেয়েছিল রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট, সাড়া পাওয়া গেল না

বৃহত্তর ভূমিকা পালন করতে নারাজ দ্রাবিড়

২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তাঁর সঙ্গে একাধিক বছরের চুক্তি করে এই ফ্র্যাঞ্চাইজি। এরপর দ্রাবিড়কে বৃহত্তর ভূমিকা পালন করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। এই কারণেই রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে গেলেন দ্রাবিড়।

56
এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের ব্যর্থতার পর দলে একাধিক বদল হতে পারে
Image Credit : Getty

এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের ব্যর্থতার পর দলে একাধিক বদল হতে পারে

ব্যর্থ রাজস্থান রয়্যালস

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এবং সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে এবারের আইপিএল-এ ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪ ম্যাচে জয় পায় রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় ৯ নম্বরে থাকে এই ফ্র্যাঞ্চাইজি। এই ব্যর্থতার পর সরে গেলেন দ্রাবিড়। সঞ্জুও দল ছাড়তে পারেন বলে জল্পনা চলছে। আগামী মরসুমের আইপিএল-এর আগে রাজস্থান রয়্যালস দলে আরও বদল হতে পারে।

66
রাহুল দ্রাবিড়ের পরিবর্তে কি রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হবেন কুমার সাঙ্গাকারা?
Image Credit : Getty

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে কি রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হবেন কুমার সাঙ্গাকারা?

নতুন কোচ কুমার সাঙ্গাকারা?

রাহুল দ্রাবিড় প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট নিযুক্ত হন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তাঁকে এবার নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। ২০০৮ সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর খেতাব জিততে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। সাফল্যের লক্ষ্যেই দলে বদলের পরিকল্পনা করা হচ্ছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
অনিশ্চিত প্যাট কামিন্স, দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা সানরাইজার্স হায়দরাবাদের
Recommended image2
Bangladesh Cricket: টি-২০ বিশ্বকাপ বয়কট করে কি আফসোস করছে বাংলাদেশ? তদন্ত কমিটি গড়ল ক্রীড়ামন্ত্রক
Recommended image3
Rohit Sharma: ইমপ্যাক্ট সাব হিসেবে খেলানো হবে না, রোহিতকে নিয়ে কী পরিকল্পনা মুম্বইয়ের?
Recommended image4
Kabul Airstrike: পাল্টা মার খেলে সামলাতে পারবে না পাকিস্তান! হুঁশিয়ারি দিলেন এই আফগান ক্রিকেটার
Recommended image5
TMC Candidate Shib Shankar Paul: ক্রিকেট থেকে ভোটের ময়দান! তুফানগঞ্জে ছুটবে তুফান? শিবশঙ্কর বললেন, "আমি অভিভূত"
Related Stories
Recommended image1
দল ছাড়া নিয়ে জল্পনা, রাজস্থান রয়্যালস নিয়ে বড় বার্তা সঞ্জু স্যামসনের
Recommended image2
Rajasthan Royals: অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে মতবিরোধ? মুখ খুললেন রাহুল দ্রাবিড়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved