MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?

IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?

IPL Most Expensive Player: আগামী ১৬ই ডিসেম্বর, আইপিএল-এর মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Dec 12 2025, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আইপিএল এর মিনি নিলাম
Image Credit : Getty

আইপিএল-এর মিনি নিলাম

একাধিক আইপিএল-এর মেগা নিলাম আমরা দেখেছি। প্রচুর ক্রিকেটার কোটি কোটি টাকার বিনিময়ে একাধিক দলের হয়ে খেলেছেন। এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা? আইপিএল ২০২৬ মরশুমের মিনি নিলাম আগামী ১৬ই ডিসেম্বর, আবুধাবিতে অনুষ্ঠিত হবে। বিভিন্ন দল মিলিয়ে, মোট ৭৭টি জায়গার জন্য ৩৫০ জন দেশি এবং বিদেশি ক্রিকেটাররা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আবার ৩১টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য সংরক্ষিত রয়েছে। তবে তার আগেও একাধিক এইরকম প্রেক্ষাপটে ধোনি থেকে ঋষভ পন্থ পর্যন্ত, সবচেয়ে দামি খেলোয়াড়দের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
২০০৮ সালে, ধোনি ৬ কোটি টাকায় নিলামে
Image Credit : ANI

২০০৮ সালে, ধোনি ৬ কোটি টাকায় নিলামে

গত ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার কারা ছিলেন? তা একবার দেখে নেওয়া যাক। গত ২০০৮ সালে, চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিকে ৬ কোটি টাকায় কিনেছিল।

কায়রন পোলার্ড ৪.৮ কোটি

২০০৯ সালের নিলামে, কেভিন পিটারসেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ প্রত্যেকে ৭.৫৫ কোটি টাকায় বিক্রি হন। এরপর ২০১০ সালে, মুম্বই ইন্ডিয়ান্স কাইরন পোলার্ডকে ৪.৮ কোটি টাকায় কিনেছিল।

Related Articles

Related image1
IPL Auction 2026: কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বই, পাঞ্জাব, গুজরাত এবং বেঙ্গালুরু? দেখে নিন পুরো তালিকা
Related image2
IPL Auction 2026: কোন কোন ক্রিকেটারকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস? বাদের তালিকায় একাধিক
35
রবীন্দ্র জাদেজা ১২ কোটি
Image Credit : Getty

রবীন্দ্র জাদেজা ১২ কোটি

২০১১ সালে, গৌতম গম্ভীর প্রথম ক্রিকেটার হিসেবে ১০ কোটি রানের গণ্ডি পার করেন। কেকেআর তাঁকে ১১.০৪ কোটি টাকা দিয়ে কিনে নেয়। এরপর ২০১২ সালে, সিএসকে রবীন্দ্র জাদেজাকে ১২.৮ কোটি টাকায় কিনেছিল।

যুবরাজ সিং ২ বার সবচেয়ে দামি

২০১৩ সালে, গ্লেন ম্যাক্সওয়েল ৬.৩ কোটি টাকায় বিক্রি হন। ২০১৪ এবং ২০১৫ সালে, পরপর দুবার সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। যথাক্রমে ১৪ কোটি এবং ১৬ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নেওয়া হয়।

45
বেন স্টোকস এবং শ্যেন ওয়াটসন
Image Credit : ANI

বেন স্টোকস এবং শ্যেন ওয়াটসন

২০১৬ সালে, শ্যেন ওয়াটসন ৯.৫ কোটি টাকায় আরসিবি-তে যোগ দেন। ২০১৭ ও ২০১৮ সালে, বেন স্টোকস সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। যথাক্রমে ১৪.৫ কোটি এবং ১২.৫ কোটি টাকায় বিক্রি হন তিনি।

প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী

২০১৯ সালে, জয়দেব উনাদকাট এবং বরুণ চক্রবর্তী ৮.৪ কোটি টাকায় বিক্রি হন। ২০২০ সালে, প্যাট কামিন্স ১৫ কোটি এবং ২০২১ সালে ক্রিস মরিস ১৬.২৫ কোটি টাকায় বিক্রি হয়েছিলেন।

55
ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার
Image Credit : ANI

ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার

২০২২ সালে, ঈশান কিষাণকে মুম্বই ইন্ডিয়ান্স ১৫.২৫ কোটি টাকায় কিনে নেয়। ২০২৩ সালে, স্যাম কুরান ১৮.৫ কোটি এবং ২০২৪ সালে, মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি টাকায় বিক্রি হন।

অবশেষে, ২০২৫ সালে, ঋষভ পন্থ ২৭ কোটি টাকায় লখনউ সুপারজায়ান্টসে এবং শ্রেয়স আইয়ার ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব কিংসে যোগ দেন। পন্থ এই মুহূর্তে সবচেয়ে দামি ক্রিকেটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image2
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Recommended image3
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা
Recommended image4
IPL 2026 Final: আইপিএল জিতে কত টাকা এল আরসিবি-র ঝুলিতে? সেরা মাঠ এবং পিচের তকমা পেল ইডেন
Recommended image5
GT Bus Fire: গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন শুভমানরা, ঠিক কী ঘটেছিল?
Related Stories
Recommended image1
IPL Auction 2026: কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বই, পাঞ্জাব, গুজরাত এবং বেঙ্গালুরু? দেখে নিন পুরো তালিকা
Recommended image2
IPL Auction 2026: কোন কোন ক্রিকেটারকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস? বাদের তালিকায় একাধিক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved