Kagiso Rabada: হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। ৯ অক্টোবর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের আগে ফিট হওয়াই এখন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

Kagiso Rabada: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দলের তারকা পেসার কাগিসো রাবাডা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে, তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন (Kagiso Rabada)। ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, ৯ অক্টোবর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। আগামী ২৪ সেপ্টেম্বর, ডারবানে শুরু হবে এই ওয়ানডে সিরিজ। সিরিজের শেষ ম্যাচটি রয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর, পচেফস্ট্রুমে। সপ্তাহখানেক আগে রাবাডা এই চোট পান। টেস্ট সিরিজের আগে পুরোপুরি ফিট হতে তিনি হাতে পাচ্ছেন প্রায় ৬ সপ্তাহ সময়। এই মরশুমে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে মোট আটটি টেস্ট খেলবে।

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন রাবাডা

India vs South Africa Women: টি-২০ বিশ্বকাপের আগে অগ্নিপরীক্ষা! দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা ভারতের

ক্রিকইনফোর রিপোর্ট জানাচ্ছে, ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA) রাবাডার চোট নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে বোর্ড নিশ্চিত করে দিয়েছে যে, এই ফাস্ট বোলারকে অন্তত সাড়ে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। প্রসঙ্গত, নামিবিয়ায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলেও রাবাডা নেই।

চোট নিয়ে কী জানাল বোর্ড?

ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, "ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার জন্য কাগিসো রাবাডার রিহ্যাব চলছে। ক্রিকেট সাউথ আফ্রিকার মেডিকেল টিম তাঁর ওপর কড়া নজর রাখছে। আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ও খেলতে পারবে না। টেস্ট সিরিজে ওর প্রাপ্যতা নির্ভর করবে রিহ্যাবের অগ্রগতির ওপর। সিরিজের ঠিক আগে ওর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

Michael Vaughan: টি-২০ বিশ্বকাপে সবচেয়ে নির্বোধ দল দক্ষিণ আফ্রিকা, তোপ মাইকেল ভনের

নামিবিয়াতে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

অন্যদিকে, নামিবিয়ায় চলতি ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারের পর শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে উইন্ডহোকে ৭ উইকেটে বড় জয় পেয়েছে তারা। ব্রায়ান বেনেট (৩৪) এবং বেন কারানের (২৪) ব্যাটে ভালো শুরু করেও জিম্বাবোয়ে ১৪৪/৮ রানে আটকে যায়। দক্ষিণ আফ্রিকার বোলাররা মিডল অর্ডারে ধস নামান। ডুয়ান জ্যানসেন ৩/৪৫ এবং প্রেনেলান সুব্রায়েন ২/২৭ উইকেট নেন। শেষদিকে তাদিওয়ানাশে মারুমানির ১৩ বলে ৩০ রানের ইনিংসে জিম্বাবোয়ে লড়াই করার মতো রান তোলে।

জবাবে, ডিওয়াল্ড ব্রেভিসের ঝোড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৩.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়। ব্রেভিস ৩২ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার মধ্যে ছিল সাতটি চার ও ছয়টি ছক্কা। নামিবিয়ার বিরুদ্ধেও তিনি অপরাজিত ৭৫ রান করেছিলেন। এই ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। ওপেনার লুহান-দ্রে প্রেটোরিয়াস (২২) এবং জর্ডান হারম্যান (২০) ভালো শুরু করেন। এই জয়ে সিরিজে ফিরে এল দক্ষিণ আফ্রিকা। জিম্বাবোয়ের পরের ম্যাচ আয়োজক দেশ নামিবিয়ার বিরুদ্ধে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।