MI vs KKR 2026: এখনও পর্যন্ত আইপিএল-এর মঞ্চে মোট দুটি দল মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২৪ বার জিতেছে মুম্বই এবং কলকাতা জয় পেয়েছে মাত্র ১১টি ম্যাচে। তবে শেষ ১০টি ম্যাচে, দুই দলই পাঁচটি করে ম্যাচ জিতে সমান-সমান জায়গায় রয়েছে। প্রথম একাদশে সুযোগ পেতে পারেন কারা? তাছাড়া একনজরে দেখে নেওয়া যাক, ওয়াংখেড়ের পিচ রিপোর্ট।
MI vs KKR 2026: শুরু হয়ে গেছে ভারত তথা গোটা পৃথিবীর অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (ipl match live)। আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে রবিবার, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (mumbai indians vs kolkata knight riders players)। সেই ম্যাচের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন কারা? তাছাড়া একনজরে দেখে নেওয়া যাক, ওয়াংখেড়ের পিচ রিপোর্ট।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত আইপিএল-এর মঞ্চে মোট দুটি দল মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ২৪ বার জিতেছে মুম্বই এবং কলকাতা জয় পেয়েছে মাত্র ১১টি ম্যাচে। তবে শেষ ১০টি ম্যাচে, দুই দলই পাঁচটি করে ম্যাচ জিতে সমান-সমান জায়গায় রয়েছে।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ের পিচ সাধারণত ব্যাটারদের জন্য দারুণ। এটি মূলত লাল মাটির পিচ। ফলে, ২২ গজে কিছুটা বাউন্স থাকবে। তবে খেলা শুরুর দিকে বোলাররা কিছুটা সহায়তা পেতে পারেন। শুধু তাই নয়, শিশিরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?
কলকাতা নাইট রাইডার্সঃ টিম সেইফার্ট, ফিন অ্যালেন (উইকেটকিপার-ব্যাটার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), রমনদীপ সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, নভদীপ সাইনি, কার্তিক ত্যাগী, উমরান মালিক
ইমপ্যাক্ট প্লেয়ারঃ অঙ্গকৃশ রঘুবংশী, ব্লেসিং মুজারাবানি
মুম্বই ইন্ডিয়ান্সঃ রায়ান রিকেল্টন (উইকেটকিপার-ব্যাটার), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শেরফানে রাদারফোর্ড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, এএম গাজানফার, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, যশপ্রীত বুমরা
ইমপ্যাক্ট প্লেয়ারঃ শার্দুল ঠাকুর
ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।