IPL RCB vs SRH 2026: শনিবার থেকে শুরু হল ভারতের ভারত তথা গোটা পৃথিবীর অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (ipl srh vs rcb)। 

IPL RCB vs SRH 2026: ঢাকে কাঠি পড়ে গেল আইপিএল-এর (ipl match live)। শনিবার থেকে শুরু হল ভারতের ভারত তথা গোটা পৃথিবীর অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (ipl srh vs rcb)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিধ্বংসী ব্যাটিং ঈশান কিষাণের

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। আর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছে হায়দ্রাবাদ। ওপেনার ট্র্যাভিস হেড ১১ রানে এবং অভিষেক শর্মা ৭ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও, গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেন অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। তিনি খেলেন ৩৮ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস। 

Scroll to load tweet…

তবে নীতীশ কুমার রেড্ডি একেবারেই সুবিধা করতে পারেননি। মাত্র ১ রান করেন তিনি। হেনরিক ক্লাসেনের সংগ্রহে ৩১ রান, সলিল অরোরার ঝুলিতে ৯ রান এবং হর্ষ দুবে ৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। তবে হর্ষল প্যাটেল কোনও রান করতে পারেননি। 

নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ২০১ রান হায়দ্রাবাদের

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ডেভিড পেইন ৬ রানে এবং জয়দেব উনাদকাট ৪ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ২০১ রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ। 

বেঙ্গালুরুর হয়ে ৩টি করে উইকেট নেন জ্যাকব ডাফি এবং রোমারিও শেফার্ড। এছাড়া আরসিবি-র হয়ে ১টি করে উকেত পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং এবং সুয়াশ শর্মা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।