Mumbai Indians vs Kolkata Knight Riders: রবিবার আইপিএল ২০২৬-এর (IPL 2026) দ্বিতীয় দিন মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। গতবারের আইপিএল-এ (IPL 2026) দুই দলই ভালো ফল করতে পারেনি। ফলে দুই শিবিরই রবিবারের ম্যাচ জিততে মরিয়া।

DID YOU
KNOW
?
ঘুরে দাঁড়াতে চায় কেকেআর
গত মরসুমের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।

IPL 2026: এক দল পাঁচবারের চ্যাম্পিয়ন। অন্য দল তিনবারের চ্যাম্পিয়ন। আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় দুই দল রবিবার এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে। মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders)। আইপিএল-এর শুরু থেকেই কেকেআর-এর শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ানস। বিশেষ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) লড়াই কেকেআর-এর পক্ষে বরাবরই কঠিন। তবে রবিবারের ম্যাচের আগে খাতায়-কলমে ভালো জায়গায় অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। মুম্বই ইন্ডিয়ানসের একাধিক বিদেশি ক্রিকেটার এখনও দলে যোগ দেননি। ফলে কিছুটা সমস্যায় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। তবে টি-২০ ফর্ম্যাটে আগাম কিছু বলা কঠিন। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে যেতে পারে। দর্শকদের আশা, রবিবাসরীয় সন্ধেবেলা ওয়াংখেড়েতে জমজমাট লড়াই দেখা যাবে।

মুম্বইয়ের আবহাওয়া কেমন?

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭৩ শতাংশ। আকাশ পরিষ্কার থাকবে। তবে কিছুটা ধোঁয়াশা থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড ঘাম হতে পারে।

পিচ কেমন আচরণ করতে পারে?

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ ম্যাচে সাধারণত অনেক রান হয়। এই স্টেডিয়ামে শেষবার টি-২০ ম্যাচ হয়েছিল টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে। ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৫৩ রান করেছিল ভারত। জবাবে ইংল্যান্ড সাত উইকেট হারিয়ে ২৪৬ রান করে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে সাধারণত পেস ও বাউন্স থাকে। ফলে ব্যাটারদের স্ট্রোক খেলতে সুবিধা হয়। বিশেষ করে যে দল টি-২০ ম্যাচে রান তাড়া করে, তারা বেশি সুবিধা পায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচের চরিত্রে যদি খুব বেশি বদল না হয়, তাহলে রবিবারের ম্যাচেও প্রচুর রান দেখা যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।