Mohsin Naqvi News: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন। তিনি ভারত-বিরোধী হিসেবেও পরিচিত। চলতি ইংল্যান্ড সফরে (Pakistan tour of England 2026) পাকিস্তানের চূড়ান্ত ব্যর্থতাকে আড়াল করার জন্য ভারতকে টেনে আনলেন নকভি।
KNOW
Pakistan tour of England 2026: ‘দক্ষিণ আফ্রিকা (South Africa) তো নামিবিয়ার (Namibia) কাছে হেরে গিয়েছে। আয়ারল্যান্ডের (Ireland) কাছে হেরে গিয়েছে ভারত (India)। ওখানে কি ক্রিকেট শেষ হয়ে গিয়েছে?’ চলতি ইংল্যান্ড সফরে ব্যর্থতা নিয়ে এভাবেই অজুহাত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। চলতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান। আগামী সপ্তাহে শুরু হবে তৃতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচেও হেরে গেলে হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। এই পরিস্থিতিতে নিজেদের ব্যর্থতা আড়াল করার লক্ষ্যে ভারতকে টেনে আনলেন নকভি।
আজব যুক্তি নকভির
হেডিংলিতে (Headingley) প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর লর্ডসে (Lord's) দ্বিতীয় টেস্টে পাকিস্তান হারে ১৯৪ রানের বিশাল ব্যবধানে। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে ইংল্যান্ড। দুই টেস্ট মিলিয়ে চার ইনিংসে ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি পাকিস্তান। এরপরেও নকভি দাবি করেছেন, ‘টেস্ট ম্যাচে যা হয়েছে, তা যে ঠিক হয়েছে, এমন বলা যাবে না। আমরা এই দুই ম্যাচে হেরে গিয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বরের আশীর্বাদে আমরা আগামী দিনে উন্নতি করব। ঠিক যেমন ওডিআই ও টি-২০ ফর্ম্যাটে আমরা উন্নতি করেছি। আমি কখনও সমালোচনায় ভয় পাই না। যারা বলছে আমি আসার পর ক্রিকেট ধ্বংস হয়ে গিয়েছে, তারা আমাদের কোচিং দল দায়িত্ব নেওয়ার আগে ক্রমতালিকা দেখুক। আমরা ওডিআই ফর্ম্যাটে আট নম্বরে ছিলাম। এখন আমরা পঞ্চম। টি-২০ ফর্ম্যাটে নবম থেকে আমরা এখন ষষ্ঠ স্থানে।’
পাকিস্তান ক্রিকেটে ডামাডোল
লর্ডস হেরে হারের পর নাটকীয় পদক্ষেপ নেয় পিসিবি। তৃতীয় ও শেষ টেস্টের আগে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan), ইমাম-উল-হক (Imam-ul-Haq) এবং সলমন আলি আগা-সহ (Salman Ali Agha) সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। সরিয়ে দেওয়া হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed) এবং বোলিং কোচ উমর গুলকেও (Umar Gul)। এই পরিস্থিতিতেও নিজেদের ব্যর্থতা মানতে নারাজ নকভি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


