MS Dhoni Retirement IPL: তাঁর একাগ্রতা, নিষ্ঠা, টাইমিং, ক্রিকেটজ্ঞান এবং অবশ্যই প্যাশন, ধোনিকে আসল ধোনি তৈরি করে তুলেছে। তাঁর ব্যাটিং টেকনিক নিয়ে অনেক চর্চা চলে। কিন্তু বিধ্বংসী এমএসডি বিশ্বের তাবড় তাবড় বোলারদের ঘুম ছুটিয়ে দিয়েছে। ব্যক্তিগত সাফল্য নয়। বরং, দলের সাফল্যই যার কাছে শেষ কথা ছিল।
MS Dhoni Retirement IPL: রাঁচির এক মধ্যবিত্ত পরিবার থেকে তাঁর উঠে আসা। অনেকেই প্রথমে নাক সিটকেছিলেন। কিন্তু ঐ যে, ওস্তাদের মার শেষ রাতে। তাঁর সিংহ গর্জন এবং দক্ষতা, পরাজিত হল বাকি সব। নিজের প্যাশনকে খুঁজে পাচ্ছিলেন না, তাই ছাড়লেন রেলের চাকরি। ছুটলেন লক্ষ্যে (MS Dhoni Retirement IPL)। অবিরাম, অনবরত এবং অসম্ভব এক লড়াই লড়লেন। গোটা প্রজম্নকে দেখিয়ে দিলেন! প্যাশনকে ভালোবাসলে এইভাবেই বাসো। মহেন্দ্র সিং ধোনি, দ্য ক্যাপ্টেন কুল। নিঃসন্দেহে ধোনি মানে একটা গোটা জেনারেশনের কাছে আবেগ। আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এবার অবসর নিলেন আইপিএল থেকে। যদিও ক্রিকেটার হিসেবে ২২ গজ ছাড়লেও, মেন্টর হিসেবে থাকবেন চেন্নাই সুপার কিংসেই (msd retired from ipl)।

গোটা প্রজম্নকে দেখিয়ে দিলেন! "প্যাশনকে ভালোবাসলে এইভাবেই বাসো"
গোটা ক্যারিয়ারে কোথাও ছিল না কোনও দম্ভ, কোনও অহংকার। বরং, অনেক বেশি বিশ্বাস করতেন টিম গেমে। একাকীত্ব তাঁকে গ্রাস করতে পারেনি, যার কাছে দল ছিল সবার উপরে। কত কঠিন চ্যালেঞ্জ, চড়াই এবং উতরাই পেরিয়েছেন অবলীলায়। একাধিক সমালোচনার জবাব দিয়েছেন পারফরম্যান্স এবং ট্রফির মধ্য দিয়ে। উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর ক্ষিপ্র উইকেটকিপিং, অধিনায়ক হিসেবে বিপক্ষের মন বুঝে নেওয়ার কৌশল, বিপক্ষ দলকে চাপে ফেলার জন্য উপযুক্ত পরিকল্পনা এবং ফিল্ডিং সেট, সবকিছুতেই যেন ১০০-তে ১০০ এমএসডি। ২০০৭ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের ফাইনাল ওভারে, যোগিন্দার শর্মাকে দিয়ে বল করানো এবং শ্রীসান্থকে ঠিক ঐ জায়গাটাতেই ফিল্ডিং-এ রাখা, সত্যিই ধোনি ছাড়া হয়ত কেউ ভাবতেই পারবেন না। কারণ, এটাই তিনি।

তাঁর একাগ্রতা, নিষ্ঠা, টাইমিং, ক্রিকেটজ্ঞান এবং অবশ্যই প্যাশন, ধোনিকে আসল ধোনি তৈরি করে তুলেছে। তাঁর ব্যাটিং টেকনিক নিয়ে অনেক চর্চা চলে। কিন্তু বিধ্বংসী এমএসডি বিশ্বের তাবড় তাবড় বোলারদের ঘুম ছুটিয়ে দিয়েছে। ব্যক্তিগত সাফল্য নয়। বরং, দলের সাফল্যই যার কাছে শেষ কথা ছিল। তিনি ক্রীড়া প্রশাসক কিংবা জটিল রাজনৈতিক জ্ঞান নিয়ে গর্ব করতে আসেননি। তিনি দেশের ক্রিকেটকে অনেককিছু দিতে এসেছিলেন। আর সেটাই করে দেখিয়েছেন। নিন্দুকদের মুখে যোগ্য জবাব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একবার নয়, বারবার। শুধু বলতেন, "‘‘কে কোথায় কী বলল, তার পরোয়া করি না। আমি শুধু মাঠে নেমে নিজের কাজটা করে যেতে চাই।’’ ব্যাস, এটুকুই।
মহেন্দ্র সিং ধোনি - দ্য ক্যাপ্টেন কুল, নেতার মতো নেতা

কঠিন সময়েও মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে যাওয়ার নামই এমএসডি। মাইলফলক ছুঁয়েছেন দলগত সাফল্যের নিরিখে। একাধিক খেতাব জিতেছেন নীল জার্সিতে। খারাপ সময়েও সতীর্থদের কাঁধে ভরসার হাত রেখেছেন। যেন আসল নেতার পরিচয় দিয়েছেন। ধোনির কাজই তাঁকে তারকা বানিয়েছে। কত ম্যাচে যে তাঁর চার-ছক্কার ফুলঝুরি সেই ম্যাচের রঙ বদলে দিয়েছে, সেই কথা বলাই বাহুল্য। তাঁর আমলেই আসে এক নতুন সংস্কৃতি। ট্রফি জিতে জুনিয়রদের হাতে তা তুলে দিয়ে দূরে চলে যাওয়া! তিনি স্বপ্ন তাড়া করতে ভালোবাসেন। আর প্রসেসে বিশ্বাস রাখেন। তাঁর শখের গাড়িগুলি নিয়ে দিব্যি আছেন। বাউন্সার ছাড়াই ঘুরে বেড়ান। গ্রামে গিয়ে চাষাবাদ করেন। সীমান্তে সেনাদের সঙ্গে গিয়ে রাত কাটান, রাস্তার ধারের ধাবায় বসে লরি চালকদের সঙ্গে ডিনার করেন। এটাই ধোনি।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে যার ঝুলিতে রয়েছে পাঁচটি আইপিএল ট্রফি, একটি আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেতাব, একটি একদিনের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি, একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ধোনিই হলেন তিনটি প্রধান সাদা বলের আইসিসি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক। তাঁর মোট আন্তর্জাতিক রান ১৭,২৬৬। একদিনের ক্রিকেটে সর্বাধিক ১২৩টি স্টাম্পিংয়ের রেকর্ড রয়েছে এমএসডি-র নামের পাশে। উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮৩ নট-আউট। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮৩৯টি ডিসমিসাল। ভারতের হয়ে তিনটি ফরম্যাট মিলিয়ে ৩৩২টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি এবং অধিনায়ক হিসেবে ১৭৮টি আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছেন। তার মধ্যে ২০০টি একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ৫,০০০-এর বেশি আইপিএল রান, ২০০-র বেশি উইকেটকিপিং ডিসমিসাল এবং আইপিএল-এর অন্যতম সফল অধিনায়ক হলেন তিনিই।

পাশাপাশি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন (২০০৭-০৮), পদ্মশ্রী (২০০৯), পদ্মভূষণ (২০১৮) এবং আইসিসি হল অফ ফেম জিতেছেন ২০২৫ সালে। আর ২০১১ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির অপরাজিত ৯১ রানের ইনিংস এবং ছক্কা মেরে ম্যাচ জেতানোর মুহূর্ত তো আজও ক্রিকেটপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। সাফল্যের চূড়ায় বসে থাকা এক তৃপ্ত নক্ষত্র। যার মুখে সবসময় একগাল হাসি, মহেন্দ্র সিং ধোনি। দ্য ক্যাপ্টেন কুল, নেতার মতো নেতা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।











