Mukesh Choudhary: এবারের আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মুকেশ চৌধুরী। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধেও ভালো বোলিং করেছেন মুকেশ। এরপরেই খারাপ খবর পেলেন এই তরুণ। তাঁর পরিবারে বিপর্যয় নেমে এসেছে।

DID YOU
KNOW
?
৫ নম্বরে সিএসকে
চলতি আইপিএল-এ ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৫ নম্বরে চেন্নাই সুপার কিংস।

Mukesh Choudhary's Mother Passes Away: মাতৃহারা হলেন আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসার মুকেশ চৌধুরী। এই তরুণ ক্রিকেটারের মা প্রয়াত হয়েছেন। ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক বিবৃতিতে মুকেশের পারিবারিক বিপর্যয়ের খবর জানানো হয়েছে। জানানো হয়েছে, ‘সিএসকে পরিবার মুকেশ চৌধুরীর মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করছে। আমরা মুকেশ ও তার পরিবারের পাশে আছি। এই অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে আমাদের ভাবনা ওর সঙ্গে আছে। আমরা প্রার্থনা করছি।’ বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ম্যাচে (Mumbai Indians vs Chennai Super Kings) খেলেন মুকেশ। তিনি ব্যাটিং করার সুযোগ না পেলেও, চার ওভার বোলিং করে ৩১ রান দিয়ে মুম্বইয়ের ওপেনার কুইন্টন ডি ককের (Quinton de Kock) উইকেট নেন। এর মধ্যেই পারিবারিক বিপর্যয়ের খবর পাওয়া গেল।

২০২২ থেকে সিএসকে-তে মুকেশ

২০২২ সালের আইপিএল-এ প্রথমবার সিএসকে-র হয়ে খেলার সুযোগ পান মুকেশ। তারপর থেকেই তিনি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। প্রথম মরসুমে ১৩ ম্যাচ খেলে ১৬ উইকেট নেন এই পেসার। তাঁর ইকনমি রেট ছিল ৯.৩১। তবে এই পারফরম্যান্সের পর তিন আইপিএল মরসুমে মাত্র চার ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন মুকেশ। তিনি এখনও পর্যন্ত সিএসকে-র হয়ে ১৭ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন। তাঁর ইকনমি রেট ৯.৯৬। ২৯ বছর বয়সি এই পেসারের জন্ম রাজস্থানে (Rajasthan)। তবে ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের (Maharashtra) হয়ে খেলেন তিনি।

ধারাবাহিকতার লক্ষ্যে সিএসকে

চলতি আইপিএল-এ সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে সিএসকে। প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে আছে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দল। তবে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। চলতি আইপিএল-এ চার ম্যাচে হেরে গিয়েছে সিএসকে। পরবর্তী ম্যাচগুলিতে জয় না পেলে এবারের আইপিএল-এও ভালো ফল সম্ভব হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।